রাজ্য

শাসক শিবির জিতলে উপমুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকি, দাবি কৈলাসের

বিধানসভা নির্বাচনের মুখে সাম্প্রদায়িক মেরুকরণকে আরও সুদৃঢ় করতে আবারও তৎপর হতে দেখা গেল গেরুয়া শিবিরের নেতা তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। টুইট করে তিনি দাবি করেন, বাংলায় গেরুয়া শিবির ছাড়া অন্য কেউ ভোটে জিতলে গুরুত্বপূর্ণ সব পদে বসতে চলেছেন মুসলিমরা। শনিবার তথা আজ দুপুরে এই টুইট করেন বিজেপির পর্যবেক্ষক। যার পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে আবার একবার বিভাজনের রাজনীতির অভিযোগ সরব হয়েছে কংগ্রেস এবং রাজ্যের শাসক শিবির।

এইদিন কৈলাস বিজয়বর্গীয় লেখেন,”বাংলার সমীকরণ!!! পিরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলের উপমুখ্যমন্ত্রী। কংগ্রেস এবং সিপিএম জোটের মুখ্যমন্ত্রী আবদুল মান্নান। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোথায় যাচ্ছে বাংলা? বাংলার মানুষের ভাবার সময় এসেছে।”

বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেসের সাথে আব্বাস সিদ্দিকির পার্টির সমঝোতার চেষ্টা এখনও চলছে। তৃণমূলের সাথে তাদের জোট নিয়ে এখনও কোনও কথা হয়নি। ফলে ভোটের পর তেমন কোনও সম্ভাবনার খবর তাদের কাছে রয়েছে কি না তা অবশ্য গেরুয়া শিবিরের কেউ জানাননি।

বাংলায় এই প্রথম ধর্মীয় মেরুকরণের ওপর ভিত্তি করে হতে চলেছে বিধানসভা নির্বাচন। বাংলার ৩০% সংখ্যালঘু ভোট শাসক শিবিরের ভরসা বলে আগেই জানিয়ে দিয়েছেন দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, কাছাকাছি আনতে ভয় এবং ভক্তি দুই দীতিকেই ব্যবহার করছে গেরুয়া শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026