ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩০ নভেম্বর অবধি গ্যাস বুক করলে পাবেন ২০০ টাকা ছাড়, জানুন কিভাবে পাবেন এই সুবিধা

আজকের দিনে ভারতের বেশিরভাগ বাড়িতে রান্নার গ্যাসের ব্যবহার বেড়েছে। আজকের দিনে আর মাটির চুলার সাহায্যে নয়, সবাই গ্যাসেই রান্না করতে বেশি স্বচ্ছন্দ। আর সেই কারণেই মূলত এই গ্যাসের ব্যবহার ভারতের প্রতিটি বাড়িতে বাড়ছে। এই গ্যাসের ব্যবহার এতটা বেশি হওয়ার কারণে সরকারের তরফেও একাধিক নতুন পরিকল্পনা নিয়ে আসা হয়েছে ভারতের সাধারণ মানুষের সুবিধা করার জন্য। মহিলাদের যাতে রান্নার জন্য মাটির চুলা ব্যবহার করতে না হয় তা নিশ্চিত করার জন্য সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প নিয়ে এসেছে। সরকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ালে সাধারণ মানুষের পকেটে প্রভাব পড়ে। তাই যাতে সাধারণ মানুষের পকেটে চাপ না পড়ে, তার জন্য সরকার এনেছে এই স্কিম।

কয়েকদিন আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে জনগণকে সুখবর দিয়েছিল সরকার। এর আগে আগস্ট মাসে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার। তবে এখন আপনি আরো ২০০ টাকা সস্তায় এই গ্যাস কিনতে পারবেন। আর এই খবরটা কিন্তু একেবারেই সঠিক।

জেনে নিন কিভাবে সস্তায় সিলিন্ডার কিনবেন

আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করেন তবে এখন আপনারা বাম্পার ডিসকাউন্ট পাবেন। এটা আগে কিন্তু এই অ্যাপে দেওয়া হতো না। অ্যাপে ন্যূনতম ৫০০ টাকা পেমেন্ট করলে গ্রাহকরা ৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই ডিসকাউন্ট পেতে, ব্যাঙ্ক অফ বরোদা কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, আপনি যদি Paytm-এর মাধ্যমেও গ্যাস সিলিন্ডার বুক করেন, তাহলে আপনি ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এই অফার সম্পর্কে আরও জানতে, আপনি আপনার এলপিজি আইডি প্রবেশ করে সহজ উপায়ে বিষয়টি চেক করতে পারেন। আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান তবে আপনাকে ৩০ নভেম্বরের মধ্যে সিলিন্ডার বুক করতে হবে। এই অফারটি অত্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

গ্যাস সিলিন্ডার বুকিং এর গুরুত্বপূর্ণ সুবিধা

১. এলপিজি গ্যাসের অনলাইন পেমেন্টে আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।

২. আপনি যে কোন জায়গা থেকে এবং যে কোন সময় বুকিং করতে পারেন।

৩. এটি একটি সহজ, নিরাপদ এবং সুবিধাজনক উপায়।

৪. গ্যাস এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করার মতো কোনো ঝামেলা হবে না।

৫. এর সাহায্যে সিলিন্ডার ডেলিভারি ট্র্যাকিং করার কাজ সহজে করা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026