বেশ কয়েক মাস থেকেই বেতন বন্ধের অভিযোগ আসছে কর্মী সংগঠনগুলোর কাছ থেকে। নতুন লাইন দেওয়া থেকে শুরু করে অপটিক্যাল ফাইবার কেবল, ডেটা এন্ট্রি, লাইন রক্ষণাবেক্ষণ, বিল বণ্টনের মতো কাজের জন্য বিএসএনএল ঠিকা কর্মীদের উপর নির্ভরশীল। অথচ তাদেরই বেতন মিলছে না বেশ কয়েক মাস ধরে। তবে বিএসএনএল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সমস্ত খাতে ৫০ খরচ কমালে তবেই মিলবে নিয়মিত বেতন। শুধু তাই নয় ঠিকা কর্মীদের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন কর্তৃপক্ষ। বেতন পেতে গেলে মেনে চলতে হবে সেগুলোও। নিয়মগুলো হলো-
১. ১৫ দিনের বেশি চালু রাখা যাবে না ঠিকার কাজ।
২. কর্মীদের বয়স হবে সর্বোচ্চ ৫৫ বছর।
৩. কাজ শেষ হলে তবেই মিলবে বেতন।
৪. নিরাপত্তারক্ষীদের পরিবর্তে সেই কাজে বিএসএনএল কর্মীদের নিতে হবে।
তবে এই সমস্ত শর্ত মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস সমর্থিত বিএসএনএল কন্ট্র্যাকচুয়াল লেবার ইউনিয়ন মানতে। প্রসঙ্গত, এই বেতন বিভ্রাটের কারণে কলকাতায় প্রায় ৩০ হাজার ল্যান্ড লাইন ও ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও ঠিকঠাক পরিষেবা মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…