দেশ

সরকারি হাসপাতালে না হলে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা করান, খরচ সরকার দেবে, ঘোষণা এই বিজেপি নেতার

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে এবং প্রত্যেকটি রাজ্যে তার আঁচ এসে পড়েছে। বাদ নেই উত্তর প্রদেশ, যেখানে প্রতিদিন হাজারো হাজারো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবারে তাদের চিকিৎসা নিয়ে একটি বড় ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী জানালেন, কোন বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের ফিরিয়ে দিতে পারবে না। যদি সরকারি হাসপাতালের বেড না মেলে তাহলে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা করানোর কথা জানালেন যোগী আদিত্যনাথ। তবে তিনি আশ্বাস দিয়েছেন, বেসরকারি হাসপাতালে যে বিল হবে তার খরচ বহন করবে উত্তরপ্রদেশ সরকার।

রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা উপলক্ষে করানোর সমস্ত দায়িত্ব হাসপাতালের, এই ঘোষণা করলেন যোগী। যোগী আদিত্যনাথ বলেছেন, ইতিমধ্যেই ১৮ বছরের উর্ধ্বদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছি আমরা। ১ মে থেকে এই টিকাকরণ অভিযান শুরু হবে এবং ভারত সরকারের সমস্ত নির্দেশ পালন করার জন্য প্রস্তুতি নেয়া হবে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে। এছাড়াও সারা রাজ্যে চলা টিকাকরণ অভিযানের জন্য ১ কোটি টাকা টিকার অর্ডার দিয়েছেন বলে জানিয়েছেন যোগী।

তবে এবারে তিনি সরাসরি জানিয়ে দিলেন, সরকারি হাসপাতালে সমস্ত করোনা রোগীর চিকিৎসা করতে হবে। তার পাশাপাশি সরকার বেসরকারি হাসপাতালে সমস্ত খরচ বহন করবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চিকিৎসা সমস্ত দায়িত্ব দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যদি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো গাফিলতি হয় তাহলে কিন্তু উত্তরপ্রদেশ সরকার ওই হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

John Fabian

Recent Posts

চৈত্র সেলে সোনার দামে বড় পতন! আজ কলকাতায় কত নামল হলুদ ধাতুর দর?

আজ ৩ এপ্রিল, শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল থেকেই কলকাতার সোনার বাজারে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য…

April 3, 2026

টানা হারে চাপে রাহানে! পিচকে দোষ দিয়ে কী বললেন KKR অধিনায়ক?

টানা দুই ম্যাচে হারের পর চাপ বাড়ছে কেকেআর শিবিরে, আর সেই চাপের মধ্যেই নাইট অধিনায়ক…

April 3, 2026

৫০ টাকারও কমে Airtel রিচার্জে ডেটা + OTT! IPL দেখুন প্রায় ফ্রিতে

Airtel তাদের গ্রাহকদের জন্য কম দামে আকর্ষণীয় কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে খুব কম…

April 3, 2026

এপ্রিলে দেরি যুবসাথীর টাকা! কবে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা? বড় আপডেট নবান্নের

এপ্রিলে যুবসাথীর টাকা না পেয়ে উদ্বেগ বাড়ছিল রাজ্যের বহু বেকার যুবকের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছিলেন—কবে…

April 3, 2026

ব্যাঙ্কে যাওয়ার পথে উধাও পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উল্টোডাঙায় শেষ লোকেশন, অপহরণের আশঙ্কা জোরাল

টলিউডে ফের উদ্বেগের ছায়া। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে…

April 3, 2026

বড় ধাক্কা AAP-এ! হঠাৎ সরানো হল রাঘব চাড্ডাকে, বিজেপিতে যোগ নিয়ে তুঙ্গে জল্পনা

আম আদমি পার্টির অন্দরেই বড়সড় পরিবর্তন। আচমকাই রাঘব চাড্ডাকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ায়…

April 3, 2026