দেখা যায় ট্রেনে ভ্রমণের সময় অনেকেই ট্রেনের কামরাতে তাদের লাগেজ ভুলে চলে যান। এরপর হঠাৎ করেই সেই যাত্রীর মনে পড়ে যে ট্রেনের মধ্যে তার লাগেজ রয়েছে। তখন তার মনে হয় যে সেই লাগেজ আর ফেরত পাওয়া যাবে না। কিন্তু আসল ব্যাপারটা কিন্তু আলাদা। প্রকৃতপক্ষে ভারতীয় রেলওয়ে যাত্রীদের লাগেজ এবং সবকিছুর বিষয়ে যত্ন রাখে। যদি লাগেজ কোনভাবে সেই যাত্রী ভুলে ফেলে রেখে চলে যান তাহলে সেই লাগেজ তাকে ফেরত দেওয়া হয় পরবর্তীতে। কিন্তু এই লাগেজ ফেরত পাবার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি সহজ উপায়ে লাগেজ ফেরত পাবেন।
যদি ট্রেনে থাকা লাগেজ কোনভাবে আপনি ভুলে যান তাহলে সেই ট্রেন তার নির্দিষ্ট স্টেশনে পৌঁছে যাবার পরে সেই ট্রেন থেকে ওই লাগেজ কালেক্ট করে সুরক্ষা বাহিনী এবং স্টেশনকর্মীরা। যখন দেখা যায় ট্রেনে একটি লাগেজ রয়েছে, তখন সেটা স্টেশন মাস্টারের কাছে জমা করা হয়। স্টেশন মাস্টারের কাছে লাগেজের একটি বিবরণ লিপিবদ্ধ করা হয় এবং তারপর স্টেশন মাস্টার সেই পণ্যের মূল্য রেকর্ড করেন এবং মোট পণ্যের একটি তালিকা তৈরি করেন। এর তিনটি কপি মূলত প্রস্তুত করা হয়। এর মধ্যে একটি কপি লাগেজ রেজিস্টারে দেওয়া হয়। দ্বিতীয়টি লাগেজে এবং তৃতীয় কপি রেলওয়ে সুরক্ষা বাহিনীর কাছে জমা করা হয় এবং তারপর হারিয়ে যাওয়া জিনিসটি সিল করা হয়।
এরপর যদি কোন ব্যক্তি স্টেশনে এসে তার হারানো জিনিস দাবি করেন তখন স্টেশন মাস্টার তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিবরণ গ্রহণ করে আইটেম তাকে ফেরত দেন। সেই লাগেজটি যদি ওই ব্যক্তির হয় তাহলে তাকে যথাযথভাবে ফেরত দেওয়া হয়। অবশ্যই তার টিকিট নম্বর আগে থেকে চেক করে নেওয়া হয়। আর যদি স্টেশন মাস্টার সন্তুষ্ট না হন তাহলে তিনি লাগেজ তাকে দেবেন না। আর এই সুবিধার জন্য কিন্তু রেলওয়ে যাত্রীদের থেকে কোনো রকম ফি গ্রহণ করে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…