নিউজ

ভুল বুঝিয়ে মুসলিমদের খেপিয়ে তুলছে কংগ্রেস, সাহস থাকলে প্রতিটি পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব দিক

নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই বিরোধী দলেরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে। তাদের মতে এই আইন সাধারণ মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করবে। এবার বিরোধী দলের বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী।

ঝাড়খন্ডের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলেরা মুসলিমদের উস্কানি দিচ্ছে। নতুন আইন ভারতীয়দের কোনো ক্ষতি করবে না বা নাগরিকত্বও কেড়ে নেবে না। এই আইন মূলত যারা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় ভাবে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন তাদের জন্যে।

আরও পড়ুন : পোশাক বিতর্কে মোদীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কিন্তু বিরোধী দলগুলি এই সম্পর্কে ভুল বুঝিয়ে মুসলিমদের খেপিয়ে তুলছে। শুধু তাই নয় তিনি আরও বলেন যে, “কংগ্রেসকে আমি খোলাখুলি চ্যালেঞ্জ করছি সাহস থাকলে প্রতিটি পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব দেবে আর কাশ্মীর, লাদাখে ৩৭০ ধারা ফিরিয়ে আনবে।”

তিনি এও বলেন যে এইসব ভুলভ্রান্তির রাজনীতি বন্ধ করতে।তিনি যুবসমাজকে আবেদন জানিয়েছেন শান্তি, গনতন্ত্র বজায় রেখে প্রতিবাদ করতে। এমন বিক্ষোভ না করতে যাতে সাধারণ মানুষকে ভুগতে হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026