মহিলা ভিত্তিক আরো একটি আকর্ষণীয় প্রকল্পের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই নিবন্ধে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’প্রকল্প নিয়েই আলোচনা করা হবে। ২০২৩-২৪-এর কেন্দ্রীয় বাজেট পেশের সময় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মহিলা ভিত্তিক প্রকল্পে নাবালিকাদের নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট-
এই স্কিম শুধুমাত্র মহিলাদের জন্যই। এতে সর্বনিম্ন বিনিয়োগের সীমা ১০০০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগের সীমা ২ লাখ। এই প্রকল্পের ক্ষেত্রে মহিলারা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। এর সূচনা হয়েছে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে, শেষ হবে ২০২৫-এর মার্চ মাসে।
আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী, এই ছোট বিনিয়োগ প্রকল্পগুলির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কর ছাড়ের সুবিধা দেওয়া হয়ে থাকে। এই ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্পের ক্ষেত্রে মেলে আংশিক অর্থ প্রত্যাহারের সুবিধাও। তবে এখনো পর্যন্ত এই প্রকল্পের ট্যাক্সের কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা মেলেনি। এই প্রকল্পে সুদের হার বেশি হওয়ায়, এটি বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট স্কিমের থেকে অনেক বেশি ভালো বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই প্রকল্পে বিনিয়োগ করার ১ বছর পর ৪০ শতাংশ টাকা তুলে নেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। যদি কোন মহিলা এই প্রকল্পে ২ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে সুদ সমেত দু’বছর পর ঐ মহিলা মোট ২.৩২ লাখ টাকা পেয়ে যাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…