ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Modi Government Scheme: মোদি সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করলে পেয়ে যাবেন আয়কর ছাড়, সঙ্গে রয়েছে ব্যাপক সুদ, মোটা টাকা রিটার্ন

যদি আপনি ২০২৩-২০২৪ অর্থ বর্ষের জন্য ট্যাক্স সেভিং করতে চান তাহলে রয়েছে আপনার হাতে আর মাত্র ২ দিন সময়। এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আপনার সেভিংস এর কাজ সমস্ত কিছু শেষ করতে হবে। ৩১ মার্চের মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা শেষ করতে হবে। নিরাপদ বিনিয়োগের জন্য যদি আপনি ট্যাক্স বাঁচাতে চান তাহলে কিছু জায়গায় আপনাকে বিনিয়োগ করতে হবে খুব তাড়াতাড়ি। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এ বিনিয়োগ করে আপনারা ভালো পরিমান ট্যাক্স সেভিং করতে পারেন এই বছর। বিশেষজ্ঞদের ধারণা, আগামী ভবিষ্যতেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড খুব ভালো একটা ট্যাক্স সেভিং এর জায়গা হয়ে উঠবে। ৭.১ শতাংশ সুদের হার আপনারা এখন পাচ্ছেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে। পাশাপাশি পিপিএফ একাউন্টের বিপরীতে আপনারা পেয়ে যাবেন ঋণ।

পিপিএফ প্রকল্পের মোট সাতটি বিশেষত্ব রয়েছে। ফলে যে কেউ এই প্রকল্পে বিনিয়োগ করে মোটা টাকা লাভ করতে পারেন। এই প্রকল্প হলো মূলত কেন্দ্রীয় সরকার সমর্থিত একটি সঞ্চয় প্রকল্প যেখানে সুদের হার সরাসরি ভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে এই প্রকল্পে টাকা থাকে একেবারে নিরাপদ। যে সমস্ত গ্রাহক ট্যাক্স সুবিধা এবং মোটা রিটার্নসহ বিনিয়োগ করতে চাইছেন তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও কিন্তু একটা ভালো বিকল্প হয়ে উঠতে পারে আপনার জন্য। সিনিয়র সিটিজেন প্রকল্প এরকম একটি অপশন তবে এই অপশনটি শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ। সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন স্কিমে আপনারা দারুন রিটার্ন পেয়ে যাচ্ছেন। তবে সবাই কিন্তু এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না। একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্যই এই প্রকল্প চালিয়ে থাকে সরকার।

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগ EEE ক্যাটাগরিতে রাখা হয়। অর্থাৎ এই প্রকল্পে করা সম্পূর্ণ বিনিয়োগে আপনি কর ছাড় পেয়ে যেতে পারেন। বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগ করা টাকার উপরে কর ছাড় পেতে পারেন আপনারা। এছাড়াও মেয়াদ পূর্তিতে প্রাপ্ত রিটার্নের উপরে কোন কর দিতে হয় না আপনাকে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে জমা পরিমাণের উপর ঋণ নিতে পারেন গ্রাহক। অ্যাকাউন্ট খোলার এক বছর পর এই সুবিধা পাওয়া যায়। অর্থাৎ যদি কেউ ২০১৯ সালের জানুয়ারি মাসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলেন তাহলে ২০২০ সালের ৩১ মার্চ কিংবা ১ এপ্রিল আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। ঋণের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের থেকে এক শতাংশ অধিক হারে সুদ দিতে হয় আপনাকে। দুটি মাসিক কিস্তিতে বা একসঙ্গে আপনি সুদ পরিশোধ করতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের মেয়াদ ১৫ বছরের জন্য হয়। তবে আপনি এটাকে ২৫ বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026