আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। খুব সহজে আপনি আজকের দিনে ভারতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার টাকা থাকবে অনেকটা বেশি সুরক্ষিত। পাশাপাশি, ভারতের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি অনেক বেশি সুদ পাবেন আপনার টাকার উপরে। ফলে, আপনার টাকা থেকেও আপনি আয় করতে পারবেন। তবে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্কিম আনে, যা আপনার অনেক লাভ করতে পারে। এই ব্যাঙ্ক সাধারণ মানুষ ও বয়স্কদের জন্য বিশেষ স্কিম চালায় যা ব্যাপক লাভজনক। SBI তাঁদের গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের জন্য অনেকগুলি ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে যা ব্যাপক জনপ্রিয়। এই FD স্কিমে সাধারণ মানুষের থেকে বয়স্করা ১% বেশি সুদ পান। ৫ বছর থেকে ১০ বছরের জন্য সাধারণ মানুষ ৬.৫ শতাংশ হারে সুদ পান। তবে বয়ষ্করা এই ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে সুদ পান।
১ বছরের ম্যাচিউরিটির ডিপোজিটের ক্ষেত্রে এসবিআই-এর সুদের হার ৬.৮০ শতাংশ। যদিও ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ শতাংশ। ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মিলবে ৫,৩৪,৮৭৬ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৩৪,৮৭৬ টাকা। ২ বছরের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার ৭ শতাংশ বাড়িয়েছে SBI। ৫ লাখ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবে ৫,৭৪,৪৪০ টাকা। অর্থাৎ এইভাবে বিনিয়োগকারী সুদ হিসেবে আয় করতে পারবেন ৭৪,৪৪০ টাকা।
এসবিআই-এ ৫ বছরের মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৬.৫০ শতাংশ। কেউ যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৬,৯০,২০৯ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী সুদ হিসেবে পেয়ে যাবেন ১,৯০,২০৯ টাকা। অন্যদিকে এসবিআই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদপূর্তির ডিপোজিটের উপর অন্যান্য গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদের হার প্রদান করে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, SBI এফডি-র উপর আয়কর আইনের 80C ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন দাবি করা যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…