নিউজ

প্যান কার্ড হারিয়ে গেলে চিন্তার দরকার নেই, মাত্র ১০ মিনিটে এইভাবে ডাউনলোড করুন E PAN Card, খরচ হবে না এক টাকাও

ভারতের আয়কর দপ্তরের তরফ থেকে প্যান কার্ড জারি করা হয় ভারতের প্রত্যেক মানুষের জন্য। ব্যাঙ্কিং সংক্রান্ত যেকোনো কাজের জন্য ব্যবহার করা হয় প্যান কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, এফডি অ্যাকাউন্ট খোলা বা ব্যাঙ্কিং লেনদেন সংক্রান্ত যেকোনো কাজ করতে প্যান কার্ড ব্যবহার করা হয়। এরজন্য ফর্ম ফিলাপ করে অ্যাপ্লাই করলেই আপনি প্যান কার্ড পেয়ে যেতে পারেন। তবে যদি আপনার কাছে এতটা সময় না থাকে তাহলে আপনি এখন ইনস্ট্যান্ট প্যান কার্ড বা ই প্যান কার্ড পেয়ে যাবেন শুধুমাত্র আপনার আধার নম্বর দিয়ে। খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। এটা আদতে ইলেকট্রনিক প্যান কার্ড হবে এবং এটি মূলত জেনারেট করা হবে আয়কর দপ্তরের তরফ থেকেই।

এই ইলেকট্রনিক প্যান কার্ড ফেসিলিটি মূলত ইনস্ট্যান্ট প্যান কার্ড বা ই প্যান কার্ড নামে পরিচিত। যার কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে তারা শুধুমাত্র এই প্যান কার্ডের জন্য এপ্লাই করতে পারেন। এই প্যান কার্ড আপনারা পেয়ে যাবেন একেবারে পিডিএফ ফরমেটে। এই প্যান কার্ডে আপনারা ডিজিটাল সিগনেচার দেখতে পাবেন আপনার নিজের। আপনার আধার কার্ডের কেওয়াইসি ডেটা অনুযায়ী এই প্যান কার্ড তৈরি করা হবে। যারা ভারতের ট্যাক্স দিয়ে থাকেন তাদের জন্য এই প্যান কার্ড ফেসিলিটি নিয়ে এসেছে ভারতীয় আয়কর দপ্তর। তবে কি করে তৈরি করবেন এই ই প্যান কার্ড? আপনার জন্য রইলো বিস্তারিত স্টেপ বাই স্টেপ গাইড।

১) প্রথমে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।

২) এরপর ই ফাইলিং পোর্টালের হোমপেজে গিয়ে ই-প্যান অপশনটি ক্লিক করুন।

৩) নতুন পেজে আসলে ই-প্যান বাটনে ক্লিক করুন।

৪) এরপর নির্দিষ্ট জায়গাতে আপনার বারো সংখ্যার আধার নম্বর এন্টার করুন। তারপর চেকবক্স কনফার্ম করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।

৫) এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে, এটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি আধার নম্বর ভেরিফাই করে ফেলুন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনি একটি অ্যাকনলেজ নাম্বার পেয়ে যাবেন।

৬) তবে মাথায় রাখবেন এই কাজটা করার জন্য কিন্তু আগে থেকে প্যান নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার নম্বর এবং আধার নম্বর লিংক থাকে তাহলে আপনার প্যান কার্ডের কপি আপনি পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026