বিশ্ব জুড়ে ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলেছে মানব সভ্যতা। কোভিড ১৯-এর আক্রমণে দিশেহারা দেখাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলোকে। ভারতেও ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাসের প্রভাব। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ২৭ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। ক্রমশ ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে বাংলায়। এই অবস্থায় দাঁড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন তিনি। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতদিন নিরলস পরিশ্রম করে বাংলাকে করোনা মুক্ত করতে লড়াই করে চলেছেন।
তিনি বারবার আবেদন জানিয়েছেন, আতঙ্ক নয়, সচেতন হোন। মানুষের সচেতনতার মাধ্যমেই নির্মূল করা যেতে পারে করোনা ভাইরাসকে। মানুষের পাশে থেকে, মানুষের মনে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা আতঙ্কের মধ্যে মানুষের যে কোন সমস্যায় বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন সহ একাধিক পদক্ষেপ নিয়েছেন সাধারণ মানুষের সুবিধার্থে। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের সমস্যার সমাধান করতে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন তিনি।
এবার বাংলার মানুষকে ভালো থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যে কোন সমস্যায় তাঁর দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। কারো কোন প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সৌম হালদারের সঙ্গে যোগাযোগ করতে বললেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবো আমরা।’
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…