জীবনযাপন

ভালোবাসার জন্য যে কাজ গুলি করলে অবশ্যই পস্তাতে হবে আপনাকে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ভালোবাসার জন্য মানুষ কত কাজই না করে। একেবারে রোম্যান্টিক নয় এমন মানুষও হয়ে ওঠে রোম্যান্টিক। আবার অনেকে ভালোবাসার ঝোঁকের মাথায় করে ফেলেন অনেক ভুল কাজ, যেটা পরে বুঝতে পারেন আসলে এটা বিরাট ভুল ছাড়া আর কিছুই নয়। জেনে নিন এমন কিছু ভুল যেগুলো করলে পরে অবশ্যই পস্তাতে হবে আপনাকে-

১. ভালোবাসার জন্য বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো উচিত নয়। এধরণের সম্পর্কে জড়িয়ে গেলে আপনি নিজেকে মানসিক ভাবে ক্ষমা করতে পারবেন না। সেই সঙ্গে নানান অনাকাঙ্খিত সমস্যার কারণে সামাজিকভাবে হেয় হতে পারেন আপনি।

২. ভালোবাসার জন্য নিজেকে বদলে ফেলা একদমই উচিত নয়। আপনার প্রিয় মানুষটি যদি সত্যিই আপনাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি যেমন, সেভাবেই গ্রহণ করে নেবে আপনাকে। নিজেকে বদলে ফেললে মানসিক ভাবে সুখী হতে পারবেন না আপনি। একই ভাবে ভালোবাসার জন্যে নিজের শখ বা গুণ কখনোই বিসর্জন দেবেন না।

৩. ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস করে নিজের এবং পরিবারের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া মোটেই উচিত নয়।

৪. প্রেমিক বা প্রেমিকাকে সময় দিতে গিয়ে অনেকেই নিজের বন্ধুদের ভুলে যায়। কিন্তু মনে রাখবেন আপনার খারাপ, ভালো সময়ে কিন্তু আপনার বন্ধুরাই পাশে থাকবে। তাই এই ভুলটা খবরদার করবেন না।

৫. অনেকেই প্রেমিক/প্রেমিকার পক্ষ নিয়ে পরিবারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে সম্পর্ক নষ্ট করে। ভালোবাসার সম্পর্কের জন্য পরিবারের সাথে বিরোধিতা করে সম্পর্ক নষ্ট করা একেবারেই উচিত নয়। কারণ কোনো সমস্যায় পরিবারই সবার আগে পাশে দাঁড়াবে। বরং পরিবারকে বুঝিয়ে বলুন, প্রয়োজনে তাদের মতামতও নিন।

৬. প্রেমের পেছনে ছুটে নিজের অর্থ শেষ করা একেবারেই উচিত নয়। খরচ করুন কিন্তু সেটা পরিমিত খরচ। বিপদের সময় আর্থিক সাহায্য পাওয়া যায়না কারও কাছ থেকেই। তাই এই বিষয়ে নিজেকেই সচেতন হতে হবে।

৭. প্রেমে কষ্ট পেয়ে কিংবা ভালোবাসার মানুষটির মনোযোগ পাওয়ার জন্য অনেকেই নিজেকে কষ্ট দেয় কিংবা আঘাত করে। অনেক সময় ভালোবাসার জন্য আত্মঘাতীও হয়ে ওঠে মানুষ যা একেবারেই উচিত নয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026