Surveen Chawla: বলিউডে কাজ করতে গেলে প্রয়োজন বুক ও কোমরের মাপ, ক্ষুব্ধ সুরভীন চাওলা

বিভিন্ন সময়ে বলিউডের ক্যাস্টিং কাউচের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আর সেইসমস্ত অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে উঠে এসেছে নানা কারচুপি। শুধুমাত্র অভিনেত্রীরাই নন, একাধিক অভিনেতাকেও বিভিন্ন সময়ে বলিউডের কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। সম্প্রতি সেই প্রসঙ্গেই অভিনেত্রী সুরভীন চাওলা নিজের বক্তব্যের সূত্র ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

ছোটপর্দা দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। ২০০৩ সাল থেকে অভিনয় জীবনের সাথে যুক্ত রয়েছেন সুরভীন। ‘কাহি তো হোগা’ এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগৎ’এ অভিনেত্রী হিসেবে ডেভিউ ঘটেছিল তার। এরপর বেশ কয়েকবছর ছোটপর্দাতেই একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। ‘এক খিলাড়ি এক হাসিনা’, ‘কাজল’এর মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি টেলিভিশন শো ‘কমেডি সার্কাস কে সুপারস্টার’এর মতো অনুষ্ঠান সঞ্চালনাও করতে দেখা গিয়েছে তাকে।

উল্লেখ্য, ছোটপর্দায় কাজ করতে করতেই বড়পর্দায় কাজ করার সুযোগ খুঁজছিলেন সুরভীন চাওলা। তবে শুরুতেই বলিউডে সুযোগ পাননি তিনি। কন্নড় ছবি ‘পারামেশা পানওয়ালা’য় অভিনয়ের সূত্র ধরেই বড়পর্দায় ডেবিউ ঘটে তার। এরপর একাধিক পাঞ্জাবী ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এরপর ২০১৪ সালে ‘হেট স্টোরি ২’তে অভিনয়ের সূত্র ধরে বোল্ড অভিনেত্রী হিসেবে দর্শকমহলে এক বিপুল পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। এই ছবিতে জয় ভানুশালীর বিপরীতে দেখা মিলেছিল তার। তবে বলাই বাহুল্য, বলিউডের পর্দায় সেভাবে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী। উল্লেখ্য, ‘হেট স্টোরি ২’ ছাড়াও ‘ক্রিয়েচার থ্রিডি’, ‘পার্চেড’এর মতো ছবিতে দেখা মিলেছে তার। পাশাপাশি ২০১৬ সালে ‘ঝালাক দিখ লাজা’তেও প্রতিযোগী হিসেবে অংশ নিতে দেখা গিয়েছিল সুরভীনকে। এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘হাক সে’তেও অভিনয় করেছেন তিনি।

তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউডের কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, বলিউডে কাজ শুরু করার আগে থেকেই তাকে নিজের শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে। একাধিক সময়ে নানা কারণে সকলের সামনে অস্বস্তিতেও পরতে হয়েছে তাকে। সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ছোটপর্দায় কাজ করাকালীন প্রথম যখন তিনি বলিউডে কাজ করার সুযোগ খুঁজতে গিয়েছিলেন, তখনই তাকে সম্মুখীন হতে হয়েছিল নানা অস্বস্তি কর প্রশ্নের।

অভিনেত্রীর কথায়, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই তাদের শারীরিক গঠন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়। এমনকি সরাসরি কোমর ও বুকের মাপও জানতে চাওয়া হয়। শুধুমাত্র বর্তমান যুগেই নয়, শুরুর সময় থেকেই কাস্টিং কাউচের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিও যে এর ব্যতিক্রম নয়, তারও উল্লেখ করেছিলেন অভিনেত্রী। এমনকি তিনি এও স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বলিউডের এই ব্যাপারটিকে তিনি কোনোরকমভাবেই সমর্থন করেন না। আপাতত সেই সূত্রেই চর্চার আলোয় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026