জ্যোতিষ

Thursday Astrology: এই বিশেষ দিনেই লক্ষ্মী-নারায়ণের পুজো করলে মিটবে অর্থের অভাব, দূর হবে কর্মজীবনের সমস্যাও

হিন্দু শাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবেই মেনে চলা হয়। এদিন ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো করলে সংসারে অর্থের অভাব থাকে না বলেই মানা হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না, বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের একসাথে পুজো করলে মেলে সুফল। যদি উপবাস করে পুজো করা যায় তাহলে, ফল মিলে শীঘ্রই। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বজায় থাকে গৃহস্তের ঘরে।

যদি কেউ চায় তার সংসারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বজায় থাকুক তাহলে, প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে পুজো করতে হবে লক্ষ্মী-নারায়ণের। আর সেই পুজোতে যদি তারা সন্তুষ্ট হন তাহলে, অর্থের অভাব দূর হবে চিরতরে। অর্থ লাভের পাশাপাশি ঘরে বিরাজ করবে সুখ-শান্তিও।

এই বৃহস্পতিবারেই যদি পুজোর সময় ভগবান বিষ্ণুর মূর্তি কিংবা ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে, জীবনে বিরাজ করবে তার আশীর্বাদ। ‌ দূর হবে দীর্ঘদিনের সমস্যাও। পাশাপাশি এই দিনেই যদি ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ‘ওম ব্রি বৃহস্পতে নমঃ’ মন্ত্রটি ভক্তিভরে উচ্চারণ করা যায় তাহলে, আর্থিক সমস্যা কেটে যায় চিরতরে। সংসারে বিরাজ করে সুখ-সমৃদ্ধির ছায়া।

যদি কারোর কর্মজীবনে সমস্যা দেখা দেয় তাহলে, প্রতি বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার সময় ময়দা বা গুড় আবশ্যিকভাবে খাওয়াতে হবে গরুকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, এই নিয়ম মেনে চললে কর্মজীবনের সমস্ত সমস্যা দূর হয়। পাশাপাশি চাকরি সংক্রান্ত সমস্যায় যদি কেউ অস্থিরতায় ভোগেন তাহলে, প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করা উচিৎ বিষ্ণুমন্দিরে। কারণ শাস্ত্র মতে, হলুদ রঙের বস্ত্র পছন্দ করেন ভগবান বিষ্ণু। সেক্ষেত্রে হলুদ বস্ত্রদানে খুশি হন তিনি। দূর হয় চাকরি সংক্রান্ত অস্থিরতাও। এদিন ব্রাহ্মণদেরও ছোলা, ডাল কিংবা ফল দান করা যায়,যা সমানভাবে খুশি করে ভগবান বিষ্ণুকে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026