অফবিট

জরুরি পরিষেবায় বাঁশের তৈরি বিছানা ও হুইলচেয়ার বানালেন আইআইটি পড়ুয়ারা

শ্রেয়া চ্যাটার্জি – চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে গৌহাটির আইআইটির পক্ষ থেকে ছাত্ররা এক অভিনব বিছানা নিয়ে এল। যেটি বানানো হয়েছে বাঁশ দিয়ে। শুধু তাই নয়, তারা শুধু বিছানাই নয়, তারা বাঁশ দিয়ে তৈরি হুইলচেয়ারও এনেছেন। জরুরীকালীন পরিষেবা দেবার জন্যই এমন উদ্যোগ পড়ুয়াদের।

তাদের মতে, “এখনো পর্যন্ত কোন চিকিৎসালয় বাঁশের তৈরি বিছানা ব্যবহার হয়নি কিন্তু বাঁশ এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এখন আমাদের প্রকৃতি থেকে শিখতে হবে যে কি করে প্রকৃতি থেকেই প্রাপ্ত জিনিস নিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করে তুলতে হয়।” তারা আরও বলেন যে, “এই বাঁশ দিয়ে বিছানা গুলি তৈরি হওয়ার ফলে শুধুমাত্র যে হাসপাতালগুলি উপকৃত হবে তাই নয়, অনেক মানুষও এই ধরনের বাঁশের কাজ করে জীবিকা উপার্জন করতে পারবে। যা আঞ্চলিক অর্থনৈতিক ভিত্তি অনেক বেশি শক্তপোক্ত করবে।”

এখন অনেক জীবিকায় প্রায় লুপ্ত হতে চলেছে। মানুষ এখন উন্নতির শিখরে উঠতে চায়, ঘরের মধ্যে ঝকঝকে জিনিস দিয়ে ঘর সাজাতে মানুষ বেশি উৎসাহিত। তবে ইদানীং অনেকেই পরিবেশ প্রেমী হয়ে ওঠার দরুন বাঁশ কে অনেকেই আপন করে নিয়েছেন। বাঁশের তৈরি ফুলদানি , বাঁশের তৈরি জলের বোতল; তবে এমন বাঁশের তৈরি বিছানাও বেশ সুন্দর। যার ফলে হাসপাতালগুলি উপকৃত হল এবং কয়েকটা মানুষের কর্মসংস্থানে সুরাহা হল। সব মিলিয়ে বিষয়টা বেশ ভালো। তবে প্রকৃতির জিনিসকেই আমাদেরই বেছে নিতে হবে। তাকেই আমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এতে যেন প্রকৃতির কোন ক্ষতি না হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026