রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ইরানের মধ্যে এই বৈঠক চলাকালীন রাষ্ট্রসংঘে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত ট্রাম্পের নাকের ডগায় এই রকম একটি বৈঠক ঘিরে জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
আমেরিকা ও ইরানের মধ্যে অহি-নকুল সম্পর্কের বিষয়টি সর্বজনবিদিত। সেই প্রেক্ষাপটে এমন একটি বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ইরান ও ভারতের মধ্যে এই বৈঠকে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলে জানান, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভীশ কুমার। এর আগে জুন মাসে কিরঘিজস্থানের বিস্কেতে ভারত ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সময়ের অভাবে প্রস্তাবিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি।
তাই এই সুযোগকে কাজে লাগালেন নরেন্দ্র মোদী। দেশের ৮০ % শতাংশ আমদানিকৃত তেলের বেশিরভাগটাই সৌদি ও ইরাক থেকে। এবার সেই তালিকায় ইরানকেও জোড়ার আগ্রহ দেখাল ভারত। প্রসঙ্গত উল্লেখ্য, ইরান থেকে তেল আমদানির মার্কিন নিষেধাজ্ঞা ২ রা মে শেষ হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…