পুজোর আগে সুখবর ছড়িয়ে পড়ল টলি টাউনে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী বাগদান সেরে ফেললেন তাঁর দীর্ঘদিনের বন্ধু নীলাঞ্জন ঘোষের সঙ্গে। তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের হলেও প্রেমের বয়স মাত্র কয়েক মাস। নীলাঞ্জন একজন নামী সুরকার। সম্প্রতি ইমনের গাওয়া ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার ছিলেন নীলাঞ্জন। এছাড়া ইমনের গাওয়া নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশি মেঘ’-এও দুজনে একসঙ্গে কাজ করেছেন।
বাগদান পর্ব সারা হলেও পুজোর পর ইমন ও নীলাঞ্জন রেজিস্ট্রি ম্যারেজ করবেন বলে জানা গেছে। এরপর করোনা পরিস্থিতির উপর নির্ভর করে তাঁরা আগামী বছরের গোড়ায় আনুষ্ঠানিক বিয়ে করতে পারেন।
প্রসঙ্গত,ইমনের সঙ্গে এর আগে গায়ক শোভন গাঙ্গুলীর সম্পর্ক ছিল। বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন বরাবর নজর কেড়েছে সকলের। কিন্তু কোনো এক অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তবে ইমন ও নীলাঞ্জনকে টলিটাউনের কলাকুশলীরা ও নেটিজেনরা তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…