বিনোদন

Iman Chakraborty: শাড়ির বদলে স্পোর্টস ব্রা-তে ‘সেক্সি’ ইমন, গায়িকার নির্মেদ চেহারা দেখে মুগ্ধ নেটিজেনরা

জাতীয় পুরষ্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী ! যার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত, মৌলিক গীতি, লোক সঙ্গীত শোনার জন্য হাজার হাজার শ্রোতা অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে টলিউডের গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছে ইমন চক্রবর্তীর নাম। রবিঠাকুরের গান হোক কিংবা লোকগীতি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানের সাথে এখন কীর্তন গান ও শুরু করেছেন। প্রতিদিন নিজের গান নিয়ে নানান ভাবে এক্সপেরিমেন্ট করছেন। আর তাঁর গান ও পছন্দ করেছেন দর্শক।

এবছর শুরুতেই প্রেমিক নীলাঞ্জনের সঙ্গে পরিবারের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন। টলিপাড়ার মিষ্টি কাপলদের মধ্যে নাম আসে এখন এদের দুজনের। তাঁরা যে শুধু একসাথে গান বাঁধেন তা নয়, বরং চুটিয়ে উপভোগ করেন একে-অপরের সঙ্গ । দুবছর চুটিয়ে প্রেম করে সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর থেকে চুটিয়ে সংসার ও গান নিয়েই আছেন গায়িকা। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক সম্পর্ক ৯ মাস অতিক্রম হয়ে গিয়েছে।

সম্প্রতি এক রিয়ালিটি শোতে এসে তিনি বলেন, নীলাঞ্জন নাকি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালবাসে। তাঁর গায়ক স্বামী নাকি খুব কঠোর । নীলাঞ্জন খুব স্বাস্থ্য সচেতন। এমনকি ইমনের দৈনন্দিন খুঁটিনাটি বিষয়ও নজর রাখেন নীলাঞ্জন। গায়িকার খাবার থেকে যোগ ব্যায়ামের সব খেয়াল রাখেন। ডায়েট মাফিক স্ত্রীকে খেতে বলেন। বর্তমানে গায়িকা স্বাস্থ্যই সম্পদ- এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেন ইমনও। আর তাঁর যোগ ব্যায়ামের অনুপ্রেরণা হলেন নীলাঞ্জন। তাই যোগ-ব্যায়ামের মাধ্যমে নিজেকে সর্বদা ফিট রাখছেন।

কয়েক মাস ধরেই যোগব্যায়ামের ওপর বেশ ফোকাসড ইমন। মঙ্গলবার সক্কাল সক্কাল জাতীয় পুরস্কার জয়ী গায়িকার নতুন ট্রান্সফরমেশন অবাক করল নেটিজেনদের। নিজের পুরোনো ইমেজ ভেঙে দিয়ে নতুন অবতারে ধরা দিলেন। শাড়ি, সালোয়ার ছেড়ে এক্কেবারে কালো রঙের স্পোটর্স ব্রা আর জিম প্যান্টে একটি মিরর সেলফি পোস্ট করেন ইমন। গায়িকার নির্মেদ, ছিপছিপে চেহারা দেখে হতবাক অনুগামীরা। ছবির সাথে গায়িকা ক্যাপশনে লেখেন, ‘আরও অনেকটা পথ বাকি…গুড মর্নিং’। সুতরাং এখানেই থেমে থাকতে চান না ইমন। নিজেকে আরও ফিট করে তুলতে আরো কঠোর পরিশ্রম করতে আগ্রহী তিনি। শেয়ারের সাথে সাথে ভাইরাল।

  

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026