জাতীয় পুরষ্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী! যার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত, মৌলিক গীতি, লোক সঙ্গীত শোনার জন্য হাজার হাজার শ্রোতা অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে টলিউডের গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছে ইমন চক্রবর্তীর নাম। রবিঠাকুরের গান হোক কিংবা লোকগীতি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানের সাথে এখন কীর্তন গান ও শুরু করেছেন। প্রতিদিন নিজের গান নিয়ে নানান ভাবে এক্সপেরিমেন্ট করছেন। আর তাঁর গান ও পছন্দ করেছেন দর্শক। ইমন এখন শুধু গান নয় অভিনয়ের দিকেও পা বাড়িয়েছেন। সদ্য এই গায়িকা শ্যুটিং করেছেন দেবাশিস সেনশর্মার ছবি ‘শব চরিত্র’-এ। এটি একটি সিরিজ। এখানে মনোরোগ বিশেষজ্ঞ মৃণালিনীর চরিত্রে ইমন অভিনয় করছেন।
তবে ইমন শুধু গান আর অভিনয় গান নিয়েই ব্যস্ত থাকেন এমন নয়। নীলাঞ্জনের সঙ্গে মন দিয়ে ভালোবাসার সংসার পেতেছেন। টলিপাড়ার মিষ্টি কাপলদের মধ্যে নাম আসে ইমন চক্রবর্তী আর নীলাঞ্জন ঘোষ। তাঁরা যে শুধু একসাথে গান বাঁধেন তা নয়, বরং চুটিয়ে উপভোগ করেন একে-অপরের সঙ্গ বছরের শুরুতে ২রা ফেব্রুয়ারী বিয়ে করেছেন ইমন- নীলাঞ্জন। দুবছর চুটিয়ে প্রেম করে সাতপাকে বাঁধা পড়েছেন। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক সম্পর্ক ১০ মাস অতিক্রম হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় গায়িকা। মাঝে মধ্যেই ইমনকে নীলাঞ্জনের সঙ্গে নানা কিছু পোস্ট করতে দেখা যায়। এই লাভ বার্ডস যেতেও খুব ভালবাসেন। সুযোগ পেলেই স্বামীর হাত ধরে টুক করে বেড়িয়ে পড়েন পাহাড় কিংবা জঙ্গল। তবে ইমনকে বেশি দেখা যায় পাহাড়ে যেতে। এবারেও তার অনথা হল না। স্বামীর হাত ধরে নভেম্বরের শেষে সিকিমের নাথুলা পাশে ঘুরতে বেরিয়ে পড়লেন। সমতল হোক কিংবা পাহাড় দুজনে সুযোগ পেলেই গান ধরেন।
এবারেও তার অনথা হলনা। পাহাড়ে বসেই শেয়ার করলেন নতুন গানের ভিডিও। ব্যাকগ্রাউন্ডে কোনও এক পাহাড়ি নদী আর স্বচ্ছ জল বয়ে যাচ্ছে নিরন্তর সাথে পাথুরে ঠাণ্ডা আর তার সাথে গান ধরলেন। পাথরের উপরেই বসেছেন দম্পতি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। একদিকে নীলাঞ্জন সুর তুলেছেন আর অন্যদিকে ইমন এ আর রহমানের বিখ্যাত কম্পোজিশন ইয়ে হাসিন ওয়াদিয়া গাইলেন। ফ্রেমবন্দি হয়ে রইল দুজনের এই রোম্যান্টিক মুহূর্ত।সোশ্যাল মিডিয়ায় সদ্য এই সুন্দর ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে ইমন ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রিয় গান, প্রিয় মানুষের সঙ্গে। ভুলত্রুটি মার্জনা করবেন।’ এরপর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। নিমেষে ভাইরাল হয় এই গানের ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…