১৪ টি রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, কী হতে চলেছে বাংলায়? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

আবারো নতুন করে আবহাওয়া পরিবর্তন হতে পারে ভারতে। পশ্চিম হিমালয় অঞ্চল কে প্রভাবিত করে এবারে ভারতে প্রবেশ করতে পারে একটি পশ্চিমী ঝঞ্জা এবং যার প্রভাবে আজ ৯ই ফেব্রুয়ারি থেকে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে হালকা বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডির সতর্কতা বার্তা অনুযায়ী, সারাদেশে আবহাওয়ার ধরনের পরিবর্তন হতে পারে। একদিকে উত্তর ভারতের তীব্র গ্রীষ্মের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার অন্যদিকে দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টি অব্যাহত এখনো পর্যন্ত। আপাতত পাহাড়ি অঞ্চলসহ দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

ইতিমধ্যেই ১২ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে উত্তর প্রদেশ। ফেব্রুয়ারিতে এবার সব থেকে উষ্ণ রয়েছে এখানকার তাপমাত্রা এবং বেশ কিছু জায়গায় তাপমাত্রা রীতি মধ্যে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আবারও সক্রিয় হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থান গুজরাটে ঠান্ডার প্রভাব পড়তে পারে। হালকা এবং গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যেতে পারে বেশ কিছু জায়গায়। অন্যদিকে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এবং দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত এখনো পর্যন্ত। দিল্লিতে প্রবল বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিছুটা হলেও পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেড়ে ৯.৭ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে রাজধানীতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি আকাশে কালো মেঘ দেখা যেতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে এখনই আবহাওয়ার এতটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026