নিউজ

IMD Weather Update: দোল পূর্ণিমা ঝড় জলে মাটি! এ বছরের দোল পূর্ণিমায় কি বৃষ্টিতে কাঁপবে ভারত?

হোলির আগে আবারো আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। উত্তর ভারতের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় আবহাওয়া সংস্থা। গাত্রদাহের মতো গরমের সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কয়েকটি রাজ্যে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। জানতে পারা যাচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং গুজরাটে ৫ থেকে ৮ মার্চ ২০২৩ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৭ মার্চ থেকে উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে আবহাওয়া প্রভাবিত হতে চলেছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার রাজস্থানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৮ মার্চ পর্যন্ত পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, এবং মারাঠাওয়াড়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ হরিয়ানা, পশ্চিম রাজস্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। ৮ মার্চ পর্যন্ত পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে এই ধরনের আবহাওয়া থাকবে।

তাপমাত্রা সংক্রান্ত বিষয়ে মৌসম ভবন জানিয়েছে আগামী দুই দিন মধ্য ভারতের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তারপরে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগামী দুই দিন উত্তর-পশ্চিম ভারতের ময়দান এলাকায় ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের রাজধানী দিল্লির সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026