বিনোদন

শোভনকে নিয়ে ইমনকে ট্রোল, নেটিজেনদের উদ্দেশ্যে সপাট জবাব গায়িকার

ইমন চক্রবর্তী (Imon chakraborty)-র সময়টা মনে হয় একেবারেই ভালো যাচ্ছে না। সম্প্রতি ‘সারেগামাপা’-র বিজয়ী অর্কদীপ মিশ্র (Arkadip mishra)প্রসঙ্গে বলা হয়েছে, ইমন নাকি তাঁকে টাকা খাইয়ে বিজয়ী বানিয়েছেন। এই কথায় ইমন রেগে গিয়ে লাইভে এসে রীতিমত প্রতিবাদ করেছেন। তার মধ্যেই এবার ট্রোলের মুখে পড়ল ইমনের ‘সৃজনে ছন্দে’। 15 ই এপ্রিল, বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখে ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ইমনের নতুন নজরুলগীতির অ্যালবাম ‘সৃজনে ছন্দে’। যথারীতি ইমনের এই অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন নীলাঞ্জন (Nilanjan ghosh)। ‘সৃজনে ছন্দে’-র ভিডিওগ্রাফি করেছেন দেবর্ষি সরকার (debarshi sarkar)। কিন্তু ‘সৃজনে ছন্দে’-র মূল চমক ইমনের নাচ। এই প্রথম গানের পাশাপাশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে ইমনকে। ‘সৃজনে ছন্দে’-র জন্য কিছুদিন ওড়িশা নৃত্যের তালিমও নিয়েছেন ইমন। মিউজিক ভিডিওটিতে ইমনকে ওড়িশি নৃত্যশিল্পীর সাজে ওড়িশি নাচতে দেখা যাচ্ছে। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন নিলয় সেনগুপ্ত (Nilay sengupta)। ‘সৃজনে ছন্দে’-তে তাঁর ফার্স্ট লুক ইমন প্রকাশ করেছেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ইমনের এই অভিনব রূপ সামাজিক মাধ্যমে ক্রমশ ভাইরাল হয়ে চলেছে।

কিন্তু ‘সৃজনে ছন্দে’ নিয়ে মোটেই খুশি নন নেটিজেনরা। এমনকি সারেগামাপা-র মঞ্চে ইমনের নাচ নিয়ে কটুক্তি করে অনেকেই বলেছেন, আকৃতি কক্কর (Akriti kakkar)নাচেননি। অথচ ইমন জঘন্য ভাবে নাচছিলেন। এমনকি ইমনের প্রাক্তন বয়ফ্রেন্ড শোভন (shobhan Ganguly)-কে টেনেও অনেকে বলেছেন, এবার বোধহয় শোভনের জায়গাটা অর্কদীপ নিলেন। কটূক্তির স্ক্রিনশটস তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইমন লিখেছেন, সবাই যেন বাড়িতে বসেই তাঁকে গালি দেন। এর জন্য করোনা পরিস্থিতির মধ্যে রাস্তায় বেরোনোর দরকার নেই। একই সঙ্গে গালাগালি দেওয়ার সময় সবাইকে মাস্ক পরে, সোশ্যাল ডিসট‍্যান্স বজায় রাখার উপদেশ দিয়েছেন ইমন। ইতিমধ্যেই দেবলীনা কুমার (Devlina kumar) ইমনকে এইসব ট্রোলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ইমন জানিয়েছেন, ডান্ডায় ঠান্ডা হয় সব। তাই তিনি উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।

অপরদিকে ইমনের স্বামী নীলাঞ্জন এই কমেন্টগুলিকৈ জোকস ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। তিনি বলেছেন, তিনি নাকি কমেন্টগুলি পড়ে হেসে গড়িয়ে পড়েছেন। তাঁর মতে, করোনা আবহে এই ধরনের জোকসের সাপ্লাই থাকা উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026