বিনোদন

শুরু হচ্ছে নতুন জীবন, ইমন ও নীলাঞ্জন খেলেন আইবুড়ো ভাত, ভাইরাল ছবি

অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে।  আনলক পর্বে এবার দুজনে নিভৃতে সময় কাটানোর জন্য বাইরে বেড়াতেও গিয়েছিলেন।  সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনের সঙ্গে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ইমন।  ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।  ছবিতে নীলাঞ্জনকে আলতো চুম্বন করছেন ইমন।  এবার শুরু হলো নীলাঞ্জন ও ইমনের আইবুড়ো ভাত খাওয়ার পালা।  মঙ্গলবার সকালে ইন্সটাগ্রামে ইমন আইবুড়ো ভাত খাওয়ার কয়েকটি ছবি শেয়ার করেছেন।  ছবিগুলিতে নীলাঞ্জন ও ইমনকে পাশাপাশি বসে আইবুড়ো ভাত খেতে দেখা যাচ্ছে।  তাঁদের সামনে কাঁসার থালা-বাটিতে বাঙালি আইবুড়ো ভাতের নিয়ম অনুযায়ী পাঁচ রকম ভাজা, শুক্তো, ডাল, মাছ, মাংস, পায়েস, মিষ্টি ছিল। খাবার খাওয়ার সময়ও ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিতে ভোলেননি ইমন।  আইবুড়ো ভাতের দিন ইমন পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি, মানানসই হালকা গয়না ও কপালে মেরুন রঙের টিপ। নীলাঞ্জন পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। পরিবারের গুরুজনরা এদিন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ইমন ও নীলাঞ্জনকে।  ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে ইমন নিজেদের জুটির নাম দিয়েছেন ‘নীলামন’। ছবিগুলির নিচে ক্যাপশন দিয়ে ইমন লিখেছেন, তাঁরা এক নতুন শুরুর দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এখনও তাঁদের বিয়ের দিন ঘোষণা হয়নি।

নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়।  এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন।  তিনি জানিয়েছিলেন , তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন।  সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন।  ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন।  চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে  ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের।  এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ  করেছেন নীলাঞ্জন।

এর আগে গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন ইমন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও ইমন ও শোভনের রসায়ন ইন্ডাস্ট্রির চর্চার বিষয় হয়ে উঠেছিল।  এমনকি জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এ  গেম শোয়ের অ্যাঙ্কর অভিনেত্রী রচনা ব্যানার্জি ইমন ও শোভনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে ইমন ও শোভনের সম্পর্ক ভেঙে যায়।   এরপর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইমনের।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026