বিনোদন

বিয়ের পর হানিমুনে দার্জিলিং গেলেন ইমন ও নীলাঞ্জন, রইল নবদম্পতির হানিমুনের ছবি

কিছুদিন আগেই গায়িকা ইমন চক্রবর্তী (Imon chakraborty) ও সুরকার নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-এর সামাজিক বিয়ে সম্পন্ন হয়েছে। 31 শে জানুয়ারি সকালে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ইমন ও নীলাঞ্জন। এদিন ইমনের পরনে ছিল লাল রঙের বেনারসি শাড়ি ও হালকা গয়না। নীলাঞ্জন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবী-পাজামা। রেজিস্ট্রি বিয়ের সময় দুজনের মালাবদল হলো। বিয়ের পর যথেষ্ট খোশমেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন নবদম্পতি। তাঁদের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগামী 2 রা ফেব্রুয়ারি হবে ইমন ও নীলাঞ্জনের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। একই দিনে রাতে হবে তাঁদের গ্র‍্যান্ড রিসেপশন। গায়ে হলুদের অনুষ্ঠানে ইমন পরেছিলেন সাদা রঙের কেরালা কটন শাড়ি ও নীলাঞ্জন পরেছিলেন সাদা-হলুদ লিনেন কুর্তা এবং কেরল-ধুতি। 2 রা ফেব্রুয়ারি বালির ‘জেঠিয়া বাড়ি’-তে শুধুমাত্র সিঁদুর দান ও মালাবদল করে সামাজিক বিয়ে সেরেছেন ইমন ও নীলাঞ্জন। বিয়ের অনুষ্ঠানে অভিষেক রায় (Abhishek Roy)-এর ডিজাইন করা লাল বেনারসী পরেছিলেন ইমন। অপরদিকে নীলাঞ্জন পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবী। বিয়ের অনুষ্ঠান চুকে যেতেই ইমন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তুমুল নাচ করলেন ‘টুম্পা সোনা’ গানে। ইমন ও নীলাঞ্জনের ‘হ্যাপেনিং’ বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জী (srijit Mukherjee), সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন (srabani sen) প্রমুখ। ইমন ও নীলাঞ্জনের প্রি-ওয়েডিং ফটোশুটের ছবি দিয়ে বিয়েবাড়ির ডেকোরেশন করা হয়েছিল।

কিছুদিন আগেই ইমন ও নীলাঞ্জন প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। ফটোশুটের ছবিগুলি ইমন ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সুরে সুরে ছুঁয়ে যেতে চান তাঁর ভালোবাসাকে। ছবিগুলিতে মূলত সাদা রঙের পোশাক ব্যবহার করেছেন ইমন ও নীলাঞ্জন। ইমন কয়েকটি ছবিতে পরেছেন সাদা শাড়ি, কয়েকটি ছবিতে পরেছেন সাদা আনারকলি। নীলাঞ্জন পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, কখনো সাদা ব্লেজার। ইমন ও নীলাঞ্জনে ছবিগুলির প্রশংসা করেছেন নেটিজেনরা।

অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়। এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন , তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন। সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন। ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের। এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছেন নীলাঞ্জন।

‘হ্যাপেনিং’ বিয়ের পর এবার ইমন ও নীলাঞ্জন হানিমুনের জন্য পাড়ি দিলেন দার্জিলিঙ। দার্জিলিঙের ক্যাফেতে নীলাঞ্জনের সঙ্গে বসে ধূমায়িত কফি খেতে খেতে ইমন নিজের ও নীলাঞ্জনের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করে ইমন লিখেছেন, নীলাঞ্জন তাঁর একমাত্র ভালোবাসা।

এর আগে গায়ক শোভন গাঙ্গুলী(shobhan Ganguly)-এর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন ইমন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও ইমন ও শোভনের রসায়ন ইন্ডাস্ট্রির চর্চার বিষয় হয়ে উঠেছিল। এমনকি জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এ গেম শোয়ের অ্যাঙ্কর অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee)ইমন ও শোভনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে ইমন ও শোভনের সম্পর্ক ভেঙে যায়। এরপর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইমনের।

 

 

Anirban Kundu

Recent Posts

LPG Booking Rules: ১ মে থেকে বদলাতে পারে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম, যা জানা জরুরি

১ মে থেকে রান্নার গ্যাস বুকিং ও ডেলিভারির নিয়মে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে সূত্রের…

April 28, 2026

Jio, Airtel, Vi, BSNL দাম বাড়াল মোবাইল রিচার্জের, কোন প্ল্যানে কত পরিবর্তন?

দেশের টেলিকম সেক্টরে আবার বড়সড় পরিবর্তন। Jio, Airtel, Vodafone Idea (Vi) এবং BSNL—সব সংস্থাই তাদের…

April 28, 2026

LPG Booking Rules: ফের বদলাতে চলেছে গ্যাস বুকিংয়ের নিয়ম, না জানলে বিপদ!

ভোটের আবহের মধ্যেই নতুন করে চর্চায় রান্নার গ্যাসের নিয়ম। জানা যাচ্ছে, মে মাসের প্রথম দিন…

April 28, 2026

দিল্লি যেতে ভিড়ের চিন্তা শেষ! ডানকুনি-আনন্দ বিহার সামার স্পেশাল ট্রেন, সময়সূচি-রুট এক নজরে

গরম বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনে যাত্রীদের ভিড়ও বেড়েছে চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার…

April 28, 2026

কালবৈশাখীর দাপট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, ভোটের দিনে কেমন থাকবে আবহাওয়া?

গরমের দাপটের মাঝেই স্বস্তির খবর—রাজ্যে আসছে কালবৈশাখী। তবে এই স্বস্তির সঙ্গে থাকছে ঝড়, বৃষ্টি ও…

April 28, 2026

পুরনো পেনশন, ন্যূনতম বেতন ৫০ হাজার! শিক্ষকদের দাবিতে চাপে কেন্দ্র?

অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই বড় দাবি তুললেন সরকারি শিক্ষকরা। ন্যূনতম বেতন…

April 28, 2026