কিছুদিন আগেই গায়িকা ইমন চক্রবর্তী (Imon chakraborty) ও সুরকার নীলাঞ্জন ঘোষ (Ghosh)-এর সামাজিক বিয়ে সম্পন্ন হয়েছে। 31 শে জানুয়ারি সকালে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ইমন ও নীলাঞ্জন। এদিন ইমনের পরনে ছিল লাল রঙের বেনারসি শাড়ি ও হালকা গয়না। নীলাঞ্জন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবী-পাজামা। রেজিস্ট্রি বিয়ের সময় দুজনের মালাবদল হলো। বিয়ের পর যথেষ্ট খোশমেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন নবদম্পতি। তাঁদের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগামী 2 রা ফেব্রুয়ারি হবে ইমন ও নীলাঞ্জনের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। একই দিনে রাতে হবে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। গায়ে হলুদের অনুষ্ঠানে ইমন পরেছিলেন সাদা রঙের কেরালা কটন শাড়ি ও নীলাঞ্জন পরেছিলেন সাদা-হলুদ লিনেন কুর্তা এবং কেরল-ধুতি। 2 রা ফেব্রুয়ারি বালির ‘জেঠিয়া বাড়ি’-তে শুধুমাত্র সিঁদুর দান ও মালাবদল করে সামাজিক বিয়ে সেরেছেন ইমন ও নীলাঞ্জন। বিয়ের অনুষ্ঠানে অভিষেক রায় (Abhishek Roy)-এর ডিজাইন করা লাল বেনারসী পরেছিলেন ইমন। অপরদিকে নীলাঞ্জন পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবী। বিয়ের অনুষ্ঠান চুকে যেতেই ইমন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তুমুল নাচ করলেন ‘টুম্পা সোনা’ গানে। ইমন ও নীলাঞ্জনের ‘হ্যাপেনিং’ বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জী (srijit Mukherjee), সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন (srabani sen) প্রমুখ। ইমন ও নীলাঞ্জনের প্রি-ওয়েডিং ফটোশুটের ছবি দিয়ে বিয়েবাড়ির ডেকোরেশন করা হয়েছিল।
কিছুদিন আগেই ইমন ও নীলাঞ্জন প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। ফটোশুটের ছবিগুলি ইমন ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সুরে সুরে ছুঁয়ে যেতে চান তাঁর ভালোবাসাকে। ছবিগুলিতে মূলত সাদা রঙের পোশাক ব্যবহার করেছেন ইমন ও নীলাঞ্জন। ইমন কয়েকটি ছবিতে পরেছেন সাদা শাড়ি, কয়েকটি ছবিতে পরেছেন সাদা আনারকলি। নীলাঞ্জন পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, কখনো সাদা ব্লেজার। ইমন ও নীলাঞ্জনে ছবিগুলির প্রশংসা করেছেন নেটিজেনরা।
অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়। এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন , তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন। সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন। ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের। এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছেন নীলাঞ্জন।
সম্প্রতি ইমন ও নীলাঞ্জন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি রোম্যান্টিক ভিডিও। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সং হল ‘ও জীবন তোমার সাথে’। পিছন থেকে স্লো মিশনে এসে নীলাঞ্জনকে জড়িয়ে ধরে চুম্বন করছেন ইমন। ইমন ও নীলাঞ্জনের এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
কিন্তু প্রফেশনাল দিকেও পিছিয়ে নেই ইমন-নীলাঞ্জন জুটি। 15 ই এপ্রিল, বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখে ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ইমনের নতুন নজরুলগীতির অ্যালবাম ‘সৃজনে ছন্দে’। যথারীতি ইমনের এই অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন নীলাঞ্জন। ‘সৃজনে ছন্দে’-র ভিডিওগ্রাফি করেছেন দেবর্ষি সরকার (debarshi sarkar)। কিন্তু ‘সৃজনে ছন্দে’-র মূল চমক ইমনের নাচ। এই প্রথম গানের পাশাপাশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে ইমনকে। ‘সৃজনে ছন্দে’-র জন্য কিছুদিন ওড়িশা নৃত্যের তালিমও নিয়েছেন ইমন। মিউজিক ভিডিওটিতে ইমনকে ওড়িশি নৃত্যশিল্পীর সাজে ওড়িশি নাচতে দেখা যাচ্ছে। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন নিলয় সেনগুপ্ত (Nilay sengupta)। ‘সৃজনে ছন্দে’-তে তাঁর ফার্স্ট লুক ইমন প্রকাশ করেছেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ইমনের এই অভিনব রূপ সামাজিক মাধ্যমে ক্রমশ ভাইরাল হয়ে চলেছে।
বিয়ের পর ইমন ও নীলাঞ্জনের এই বছর প্রথম পয়লা বৈশাখ। নববর্ষ ও নতুন মিউজিক ভিডিও-র মুক্তি, সব মিলিয়ে দ্বিগুণ খুশিতে মেতে উঠেছিলেন ইমন ও নীলাঞ্জন। তবে করোনা অতিমারীর কারণে বাইরে না গিয়ে বাড়িতেই নিজেদের পরিবারের সঙ্গে দুইজনে মিলে করলেন গ্র্যান্ড সেলিব্রেশন। সারাদিন ধরে চলল গল্প, আড্ডা, খাওয়া-দাওয়া। রীতিমত বাঙালি স্টাইলে মাটিতে বসে পাত পেড়ে খেলেন সবাই। এর মধ্যে একটু ফাঁক পেতেই ঘনিষ্ঠ হয়ে ছবি তুললেন ইমন ও নীলাঞ্জন। গোলাপি রঙের হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন ইমন ও নীলাঞ্জনের পরনে ছিল অফ হোয়াইট রঙের সুতির শার্ট ও গ্রে রঙের ট্রাউজার। ইন্সটাগ্রামে ছবিগুলি শেয়ার করে নেটিজেনদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইমন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…