Ration Card: রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, ৩১ আগস্ট এর মধ্যে শেষ করুন এই কাজ

রাজস্থান সরকার এবার খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে প্রদত্ত গমের জন্য সমস্ত যোগ্য পরিবারের সদস্যদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে রাজস্থান সরকার সম্প্রতি একটি আদেশ জারি করেছে এবং সমস্ত রেশন ডিলারদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে রাজস্থানের প্রত্যেক যোগ্য পরিবারের সদস্যের জন্য ইকেওয়াইসি করা হয়। এর অধীনে প্রতিটি সুবিধাভোগীকে তার নিকটস্থ রেশন ডিলারের কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে POS অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিনে আঙুলের ছাপ দিয়ে ই কেওয়াইসি করতে হবে।

কিভাবে করবেন এই কাজ?

আপনাদের জানিয়ে রাখি রাজস্থান সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই কেওয়াইসি করার শেষ তারিখ হল ৩১ আগষ্ট ২০২৪। জেলা লজিস্টিক অফিসার বলেছেন, খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা গুলি ক্রমাগত পেতে হলে, আপনাকে নিকটস্থ ন্যায্য মূল্যের দোকানদারের কাছে যেতে হবে এবং ৩১ আগস্ট ২০২৪ এর আগে কিন্তু ই কেওয়াইসি করে নিতে হবে। এই কাজটি একেবারে বিনামূল্যে করা হবে এবং এর জন্য কোন অতিরিক্ত পয়সা নেওয়া হবে না। যদি আঙুলের ছাপ না পাওয়া যায় তাহলে আপনার আইরিস স্ক্যান করা হবে। আইরিস এর মাধ্যমেও বায়োমেট্রিক স্ক্যান করা যেতে পারে। তবে যদি আপনার এই পদ্ধতিতে কেওয়াইসি হয়, তাহলে আপনাকে আইরিস ব্যবহার করে প্রতিবার রেশন গ্রহণ করতে হবে।

অভিবাসীদের জন্য বাধ্যতামূলক

রাজস্থানের রাজ্যের বাইরে থাকা অভিবাসী কর্মীদের জন্যও এই একই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই তাদের পরিবারকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন এই তারিখের মধ্যে তারা নির্দিষ্ট রেশন ডিলারের কাছে এসে তাদের বায়োমেট্রিক করিয়ে যান। অভিবাসী শ্রমিকরা যারা জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরও ১০০% কেওয়াইসি করাতে হবে। এই নির্দেশের পরে রেশন ডিলারদের এই কাজ দ্রুত শুরু করতে হচ্ছে। সমস্ত সুবিধাভোগী যেন সময় মত রেশন পেতে পারেন এবং রেশন প্রক্রিয়া যেন একেবারে স্বচ্ছ হয়, তার জন্যই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজস্থানের সরকারের তরফ থেকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026