পাকিস্তান : ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জন্য কড়া পদক্ষেপ নিলো ইমরান সরকার। ধর্ষণ করলে ওষুধ প্রয়োগ করে যৌন ক্ষমতা কমানোর শাস্তির প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইমারান খান জানিয়েছেন, ধর্ষণের মতো অপরাধে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিৎ৷
কিন্তু এই ধরনের শাস্তি দিলে আন্তর্জাতিক মহলের নানা সমস্যা হতে পারে, তাই রাসায়ণিক প্রয়োগ করে অপরাধীর যৌনক্ষমতা কমানোই উচিত শাস্তি বলে মনে করেন পাক প্রধান্মন্ত্রী ইমরান খান। সম্প্রতি লাহোরের হাইওয়েতে নিজের দুই সন্তানের সামনেই গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা৷ যার এই ভয়ানক ঘটনার পরেই প্রতিবাদের আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানে৷
রাতে কোনও পুরুষ সঙ্গী ছাড়াই ওই মহিলা কেন একা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্ন তুলে নির্যাতিতাকেই দোষারোপের চেষ্টা করেন এক পুলিশ আধিকারিক৷ আর এই ঘটনার পরই মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন।
আর এই ঘটনার পরেই সংবাদমাধ্যমে ইমরান খান জানান, “জঘন্যতম যৌন অপরাধগুলির ক্ষেত্রে অভিযুক্তদের জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত৷ কিন্তু এমন পদক্ষেপ করলে সেক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উপরে এর প্রভাব পড়তে পারে৷ আমার মতে রাসায়ণিক প্রয়োগ করে অভিযুক্তের যৌন ক্ষমতাই নষ্ট করে দেওয়া উচিত”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…