খেলা

T20 WC 2024: ১৬ দলের পরিবর্তে ২০ দলে আয়োজিত হবে t20 বিশ্বকাপের আসর! চুড়ান্ত খসড়া প্রকাশ করলো ICC

ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। ১৬টির বদলে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। সূত্রের খবর, আসন্ন বিশ্বকাপ থেকে প্রথম আটটি দল ২০২৪ সালে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলো নিজেদের মধ্যে লড়াইয়ের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

আগামী দু’বছরে সব মিলিয়ে মোট ৬৬টি দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াই করবে। মূলত ৬৬টি দেশের মধ্যে কঠিন লড়াইয়ের পর ২০টি দল নির্বাচিত হবে মূল পর্বে খেলার জন্য। এই তালিকায় ২৮টি দেশ থাকছে শুধুমাত্র ইউরোপ মহাদেশ থেকেই। এছাড়াও আফ্রিকা থেকে ১৪টি, এশিয়া থেকে ৯টি, আমেরিকা মহাদেশ থেকে ৮টি ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে ৭টি দল থাকছে। ২৮শে জুন থেকে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ২০২৪ সালে প্রথমবার ২০টি দেশকে নিয়ে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। 

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে সুদূর ওস্টেন্ডিজ এবং আমেরিকার মাটিতে। ইতিমধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার ছাড়পত্র পেয়েছে দেশ দুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে চারটি দল বৃদ্ধি করার মূল লক্ষ্য হলো ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা। মূলত দীর্ঘ ওভারের চেয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট বেশি জনপ্রিয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর তার নিরিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও কতগুলো দেশকে অন্তর্ভুক্ত করতে চলেছে আইসিসি।

চলতি বছরের শেষ লগ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পুরনো নিয়ম মেনে অস্ট্রেলিয়া আয়োজন করতে চলেছে এই মেগা আসর। ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী এবং গ্রুপ বিভাজন করেছে আইসিসি। যেখানে দুটি গ্রুপে মোট ১৬ দেশে লড়াই করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026