চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। করোনা ফের দ্রুত সংক্রমণ হওয়াতে আবার দেশজুড়ে করোনা টিকাকরণ জোরদার শুরু হয়েছে। এতদিন অব্দি ৪৫ বছরের ঊর্ধ্বের সবাই টিকা নিতে পারত। তবে তৃতীয় দফা টিকাকরণে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। আগামী ১ লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই ভ্যাকসিন নিতে পারবে।
এছাড়াও একটি বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এতদিন শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে এই ভ্যাকসিন পাওয়া যেত। তবে এবার খোলা বাজারে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন। জানানো হয়েছে কোন সংস্থা ৫০ শতাংশ ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করবে। প্রস্তুতকারী সংস্থাকে সরকার নির্ধারিত দামে এই ভ্যাকসিন বিক্রি করতে হবে। মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনতে পারবে। এবার থেকে রাজ্যগুলিকে আর কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে হবে না। রাজ্য সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে। সরকারি হাসপাতালে গেলে এই ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাবে। বেসরকারি হাসপাতালে গেলে খরচ করতে হবে মাত্র ২৫০ টাকা।
তবে অনেকেই বলেছে যে এই সিস্টেম চালু হলে তার ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। ইতিবাচক হিসেবে মানুষের কাছে ভ্যাকসিন নেওয়াটা অনেক সহজলভ্য হয়ে যাবে। তবে সবার একটাই চিন্তা যে রাজ্য যদি সরাসরি প্রস্তুতকারক সংস্থা থেকে ভ্যাকসিন কেনে তাহলে আদৌ কি এত ভ্যাকসিনের যোগান দিতে পারবে সেরাম ইনস্টিটিউট বা ভারত বায়োটেক। তবে বর্তমান পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন নেওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই বলে জানিয়েছে চিকিৎসকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…