বৃহস্পতিবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত পরোক্ষভাবে পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, কোনও দেশ যতদিন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে ততদিন সন্ত্রাসবাদ বন্ধ করা যাবেনা। জাতীয় রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল রাওয়াত বলেন যে, সন্ত্রাসবাদকে যারা মদত দিচ্ছে তাদের কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন করা এবং তাদের কালো তালিকাভুক্ত করা উচিত।
জেনারেল রাওয়াত বলেন, ‘আমাদের সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে এবং 9/11 এর পরে আমেরিকা যেভাবে শুরু করেছিল, সেইভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধুমাত্র সন্ত্রাসবাদীদের শিক্ষা দিলেই হবেনা, যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদেরও শিক্ষা দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করা যে কোনও দেশকে শিক্ষা দিতে হবে। তাদের কালো তালিকাভুক্ত করা উচিত বলে আমি মনে করি।’
আরও পড়ুন : এনপিআরের জন্য কোন ডকুমেন্টস বা বায়োমেট্রিক নেওয়া হবে না, জানাল সরাষ্ট্রমন্ত্রক
সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারভানে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় অস্ত্র হিসাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর জেনারেল রাওয়াত এই মন্তব্য করলেন। নারভানে আরও বলেছিলেন যে সরকার যদি এই বিষয়ে আদেশ জারি করে তবে সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দাবি আদায় করতে পদক্ষেপ নিতে রাজি আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…