খেলা

Indian cricketer: রাহুলের পাশাপাশি ‘বলিউডে শ্বশুরবাড়ি’ বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

ভারতীয় ক্রিকেটাররা আদিকাল থেকে একাধিক বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। ঊনবিংশ শতক হোক কিংবা বিংশ শতক, বারবার বলি সুন্দরীদের রূপে মোহিত হয়ে তাদের কাছে ফিরেছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার। চলুন আজ জেনে নেওয়া যাক ভারতের এমন কয়েকজন তারকা ক্রিকেটার সম্পর্কে যারা বলিউডের নামকরা অভিনেত্রীকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন-

১. কে এল রাহুল: গতকাল বলিউড অভিনেতা সুনীল শেঠির একমাত্র কন্যা আথিয়া শেঠির সাথে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল। তবে বিয়ের পিঁড়িতে বসার পূর্বে বিগত কয়েক বছর ধরে একে অন্যের সাথে ডেট করেছে এই জুটি। অবশেষে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে আথিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কে এল রাহুল।

২. বিরাট কোহলি: ক্রিকেটের কথা যখন উঠবে তখন বারবার ফিরে আসবে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলির নাম। রান মেশিন বিরাট কোহলি ২০১৬ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তার আগে দীর্ঘ কয়েক বছর ধরে অনুষ্কা-কোহলির সম্পর্ক নিয়ে রীতিমতো উত্তপ্ত ছিল সোশ্যাল মিডিয়া। বর্তমানে ভামিকা নামে এক কন্যা সন্তান রয়েছে তারকা জুটির।

৩. যুবরাজ সিং: ভারতের ক্যান্সার জয়ী ক্রিকেটার তথা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংও নাম লিখিয়েছেন এই তালিকায়। তিনি ২০১৬ সালে হ্যাজেল কিসকে বিয়ে করেছিলেন। বডিগার্ড ও বিল্লার মতো সিনেমায় অভিনয় করেছেন যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল।

৪. জাহির খান: ভারতীয় ক্রিকেটার ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাগরিকা। ২০১৭ সালের নভেম্বরে, জাহির খান বলিউডের সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন।

৫. হার্দিক পান্ডিয়া: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশার সৌন্দর্যে ক্লিনবোল্ড হয়নি এমন পুরুষের সংখ্যা নগণ্য। ২০২০ সালে সার্বিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রীকে বিয়ে করেন তিনি। দুজনেরই অগস্ত্য নামে একটি ছেলে রয়েছে। নাতাশা সত্যাগ্রহ ও অ্যাকশন জ্যাকসন ছবিতে অভিনয় করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026