ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Closed: এপ্রিল মাসে টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, জানুন কবে রয়েছে ব্যাংকের ছুটি

আপনি যদি এপ্রিল মাসে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করে থাকেন বা আপনার যদি এপ্রিল মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আরবিআই আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি জানিয়ে দিয়েছে, এপ্রিল মাসে ব্যাংকগুলি শুধুমাত্র চার বা পাঁচ দিনের জন্য নয়, পুরোপুরি ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে যাবার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। চলুন দেখে নেওয়া যাক এই তালিকা।

এপ্রিল মাসে, নানা কারণে ব্যাংক বন্ধ থাকবে। এই মাসে বেশ কিছু ছুটি রয়েছে। এর পাশাপাশি শনি এবং রবিবার ব্যাংক বন্ধ থাকবে। তাই এই তালিকা তৈরি করলে সর্বমোট ১৫ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক। তবে এই ছুটি কিন্তু রাজ্য অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তাই আপনি নিজের রাজ্য অনুযায়ী ছুটির তালিকা দেখে নিতে পারেন। এই তালিকা অনুযায়ী –

১ এপ্রিল – বার্ষিক রক্ষণাবেক্ষনের জন্য ১লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকে।

২ এপ্রিল – রবিবার

৪ এপ্রিল – মহাবীর জয়ন্তী হওয়ার কারণে অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।

৫ এপ্রিল – বাবু জগজীবন রামের জন্মদিন থাকার কারণে তেলেঙ্গানায় ব্যাংক বন্ধ থাকবে।

৮ এপ্রিল – মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ

৯ এপ্রিল – রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ

১৪ এপ্রিল – বাবু সাহেব আম্বেদকর জয়ন্তী/ বোহাগ বিহু

১৫ এপ্রিল – বিষু/বোহাগ বিহু/হিমাচল দিবস/বাংলা নববর্ষ

১৬ এপ্রিল – রবিবার

১৮ এপ্রিল – শব – ই – কদর

২১ এপ্রিল – ঈদ উল ফিতর/ রমজানের ঈদ/ গাদিয়া পূজা/ জুমাতুল ফিদা

২২ এপ্রিল – মাসের চতুর্থ শনিবার/রমজানের ঈদ

২৩ এপ্রিল – রবিবার

৩০ এপ্রিল – রবিবার

তবে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনি কিন্তু ব্যাংকের সমস্ত কাজ করতে পারবেন এই সমস্ত দিনে। তাই অনলাইন ব্যাংকিংকে এই মাসে ব্যবহার করতে পারেন ভালোভাবেই। তবে এপ্রিল মাসে এতদিন ছুটি থাকার কারণে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তাই আগেভাগে এটিএম থেকে নগদ টাকা তুলে রাখুন এবং বাড়িতে গুছিয়ে রাখুন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026