ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অটল পেনশন যোজনায় পেনশন ৫০০০ থেকে বেড়ে হচ্ছে ১০০০০ টাকা? সিদ্ধান্ত জানিয়ে দিল মোদি সরকার

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই আমজনতার জন্য চালু করা হয়েছিল অটল পেনশন যোজনা। সংরক্ষিত ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের ৬০ বছর পেরোলেই এই পেনশন যোজনার সুবিধা পেতে শুরু করবেন তারা। না ওই পেনশনের পরিমাণ নির্ভর করছে কতটা প্রিমিয়াম একজন জমা দিতে পেরেছেন তার নিরিখে। এই পেনশনে টাকা বাড়ছে বলে কোন মহলে একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই বিষয় নিয়ে এবার নিজেদের মন্তব্য পরিষ্কার করে দিল সরকার।

কোন ব্যক্তি যদি তার ৬০ বছর পার হলে পেনশন নিতে চান তাহলে পাঁচটি ধাপে এই পেনশন তাকে বেছে নিতে হবে। ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। প্রিমিয়াম এর পরিমাণ এর উপর নির্ভর করে এই পেনশন আপনি পেতে পারবেন। এই পেনশন প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল বীমাকারীর মৃত্যু হলে, তার নিকট আত্মীয় এই পেনশন পেতে পারেন। এর গোটা বিষয়টি দেখভাল করে থেকে পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

দেশের বহু সংখ্যক মানুষ এই পেনশন যোজনায় নাম লিখিয়েছেন এই মুহূর্তে। এই সংখ্যার কথা মাথায় রেখে PFRDA পেনশনের পরিমান বৃদ্ধি করার অনুরোধ করেছিল কেন্দ্রের কাছে। এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। প্রস্তাব ছিল যেন ৫,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয় পেনশন। তবে এই নিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবান সিং কারাদ জানিয়ে দিয়েছেন, এখনই পেনশনের পরিমাণ বৃদ্ধি করার কোন সিদ্ধান্ত নেয়নি সরকার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026