বাংলা বিধানসভা নির্বাচনে শাসক শিবির নাকি লাল শিবির কাকে সমর্থন করতে চলেছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি? রবিবার তা নিয়েই কলকাতার উদ্দেশ্যে আসছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) । বামেদের ব্রিগেডে আমন্ত্রণ করা হয়েছে তাকে। সেই কারণে সেখানে যেতে পারেন তিনি। অন্যদিকে শাসক শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে ভোটের আলোচনা ও করতে পারেন তিনি৷ আসন্ন ভোটে বাংলার হিন্দিভাষী এলাকাগুলিকে আরজেডির জন্য ছেড়ে দিতে পারে বাংলার শাসক শিবির, এমনটাই জানা গিয়েছে সূত্র হতে। এই বিষয়ে ব্যারাকপুর এবং নৈহাটি নিয়ে আলোচনা হয়েছে আগেই। একাধিক সম্ভাবনা নিয়েই রাজ্যের পথে আসছেন তেজস্বী যাদব।
মুখ্যমন্ত্রীর সাথে আরজেডি সহ আঞ্চলিক দল গুলির যে সখ্যতা রয়েছে তা অজানা নয়। বিহারের নির্বাচনে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কে মুখ্যমন্ত্রী পদে দেখতে ভুবার তাকে সমর্থন জানিয়ে ছিলেন তিনি। বেশ কিছু বার উভয়ের দেখাও হয়েছে। এছাড়া জাতীয় স্তরে যখনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) কোনও ঐক্যমঞ্চ গড়তে চেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই পাশে পেয়েছেন লালুপ্রসাদের দল আরজেডি কে। বিশেষত বিজেপি বিরোধী জোটে শাসক শিবিরের সঙ্গী আরজেডি। এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে শাসকদলের মূল প্রতিপক্ষ বিজেপি। তাই সেই লড়াইয়েও তৃণমূল আরজেডিকে পাশে পেতে চায়। সেই উদ্দেশে তেজস্বী যাদবের সাথে বৈঠকের ভাবনা তার। সূত্রের খবর, তেজস্বী যাদব রবিবারই কলকাতায় আসছেন। উভয়ের আলোচনার বিষয়বস্তু অবশ্যই বঙ্গ বিধানসভা নির্বাচন। অন্দরে গুঞ্জন, শাসক শিবিরের সাথে আসন সমঝোতা করতে পারে লালু প্রসাদের দল।
অন্যদিকে ডানা বেধেছে আরো এক জল্পনা। আগের ভোটে বামেদের সাথে জোট করে বেশ ভালো ফল পেয়েছে আরজেডি। সেই কারণে তেজস্বীর মতো তরুণ মুখ কে ব্রিগেডে আমন্ত্রণ জানিয়ে তাকে আরও চাঙ্গা করতে চায় দল। যদিও ব্রিগেডে বক্তা হিসেবে তেজস্বীর নাম এখনও চূড়ান্ত নয়। ফলে রবিবার এসে তিনি ব্রিগেডের সভায় যেতেও পারেন, অথবা অন্য কোথাও বাম নেতাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, রবিবার কলকাতায় পা রেখে দুপুরের দিকে আরজেডি নেতৃত্বের সঙ্গে বেলেঘাটায় বৈঠক করবেন তেজস্বী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…