করোনা আবহে এবার প্রকোপ ভূমিকম্পের, হতে পারে ভয়াবহ সুনামি
ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠলো দ্বীপ এলাকা। পাপুয়া গিনি থেকে ১৭৪ কিলোমিটার উত্তর এবং উত্তর-পূর্বের দ্বীপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ৮.২০ মিনিটে হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.২। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও ব্যাপক তীব্রতার কারণে ক্ষয়ক্ষতি ও সুনামির আশঙ্কা প্রকাশ করা হয়েছে, জারি হয়েছে সুনামি সতর্কতাও।
অন্যদিকে চলতি মাসের ১৩ তারিখে চীনের তাংশান শহরেও তীব্র ভূমিকম্প দেখা গিয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.১। বিজ্ঞানীদের ধারণা ১৯৭৬ সালে তাংশানে ৭.৮ তীব্রতা সম্পন্ন ভূমিকম্পের আফটার শকই হল চলতি মাসের এই ভূমিকম্প। সাথে ভূ-বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা ওই অঞ্চল ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠতে পারে। তখনও তীব্রতা থাকতে পারে ৫ এর কাছাকাছি।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ১৯৭৬ সালের ২৮শে জুলাই পরপর ৭ তীব্রতার বেশি যে ভূমিকম্প হয়েছিল, তার ফলে মারা গিয়েছিল প্রায় আড়াই লাখের কাছাকাছি মানুষ। উল্লেখযোগ্য, ১৯৭৬ সালের পর ওই অঞ্চলে ৪ তীব্রতার বেশি ভূমিকম্প হয়েছে ৩৩২ বার। শুধু তাই নয় ৫ তীব্রতা সম্পন্ন ভূমিকম্প হয়েছে মোট ৫ বার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…