বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কয়েকদিন আগে তো জিন্স কেটেই বানিয়ে ফেলেছিলেন পোশাক, যা দেখে চমকে গিয়েছিলেন পাপারাজিৎরাও। তবে এবার অভিনেত্রী ক্যামেরার সামনে নিজের পোশাকের ভিতর থেকে চিরকুট বার করতে গিয়েই পুনরায় চর্চার আলোয় উঠে এসেছেন।
সাম্প্রতিক ঝলকটি ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছিল তাকে। এদিন কালো ডিপ নেক লাইন কাটিং শর্ট ড্রেসেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। বাঁধা চুলে হালকা মেকাপও নিয়েছিলেন তিনি। হাসি মুখে ক্যামেরার সামনেও দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে ক্ষণিকের জন্য হলেও ক্যামেরার সামনে অস্বস্তিতে ছিলেন উরফি। তার ঝলক অবশ্য মিলেছে ভিডিওতেই। ঝলকে অভিনেত্রীকে বারবার নিজের পোশাক থেকে কিছু একটা বার করতে দেখা গিয়েছে। পরে মঞ্চ থেকে নামার সময়ই পোশাকে রাখা চিরকুট বার করে হাসতে হাসতে এগিয়ে যান তিনি। তবে এই ঝলক দেখে রীতিমতো অবাক অধিকাংশমহল। তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়াও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…