নিউজ

হায়দরাবাদে গেরুয়া হাওয়া, ধাক্কা খেল টিআরএস

তেলেঙ্গানা: অবিজেপিশাসিত রাজ্যগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। যেসব রাজ্যের সরকার বিজেপি নয়, সেসব রাজ্যে নিজেদের সরকার গড়ার পথে এগোচ্ছে বিজেপি। আগামী বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। অন্যদিকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদে পুরনিগম নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করার পথে একধাপ এগিয়ে গেল গেরুয়া শিবির। হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ‘হিন্দুত্ব’ ও উন্নয়নকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তার ফলেই ভোটে ফলপ্রকাশের পর খুশির হাওয়া গেরুয়া শিবিরে। জোর ধাক্কা খেল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস। ম্যাজিক ফিগার ৭৬টি আসন। তার কাছাকাছি পৌঁছতে পারল না কেউই।

হায়দরাবাদ পুরসভায় ১৫০টি আসনের মধ্যে ১৪৯টির ফল প্রকাশ হয়েছে। একটি কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে সমস্যা হওয়ায় স্থগিত করা হয় ভোটগণনা। ১৪৯টির মধ্যে ৪৮টিতে জিতেছে বিজেপি। বলা ভাল ৪৮টি আসনে জিতে টিআরএসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। কারণ, তারা পেয়েছে ৫৫টি আসন। যেখানে ২০১৬ সালে আসন সংখ্যা ছিল ৮৮টি, সেখানে টিআরএসের কাছে এটা বড় ধাক্কা। এদিকে মিম পেয়েছে ৪৪টি আসন।

গতবার বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র ৪। সেখান থেকে এই উত্থান নৈতিক জয় হিসেবে দেখছে নেতৃত্ব। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব টিআরএসকে ধাক্কা দেওয়ার পর বলেন, ‘টিআরএসের বিকল্প একমাত্র বিজেপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নে ভরসা রাখছেন সাধারণ মানুষ।’

রোহিঙ্গা, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের এ দেশে অনুপ্রবেশ, হিন্দুত্ববাদ এ সকল ইস্যুকেই হাতিয়ার করে প্রচারে নেমেছিল বিজেপি। এমনকি প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার ফলে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদে সাফল্য এসেছে গেরুয়া শিবিরের, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন রাজনীতির ওপরে ভরসা রেখেছে মানুষ। ধন্যবাদ সকলকে।’ এখন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপির এই হাওয়া বজায় থাকে কিনা, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026