করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ছড়িয়ে পড়া কোভিড ১৯-এর দাপটে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশে। গত ২৪ ঘন্টায় এক লাফে ১২ জনের মৃত্যুর পর ভারতে মৃতের সংখ্যা ৫০ ছাড়াল। বৃহস্পতিবার ভোরে হায়দ্রাবাদে এক বৃদ্ধের মৃত্যুর পর ৫০ ছুঁয়েছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ দেশ জুড়ে আক্রান্ত বেড়েছে ৩২৮ জন। এর ফলে সারা দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬৫-তে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বুধবার সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে ইতিমধ্যে ১৬০ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের হদিশ। যার ফলে সেখানকার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৫। গত ২৪ ঘন্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪৬ জন ও কেরালায় নতুন করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা গেছে।
সারা দেশে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তবে আশার খবর হলো সেরে উঠছেন অনেক আক্রান্ত ব্যক্তি। ইতিমধ্যে সারা দেশে করোনা থেকে মুক্তি মিলেছে ১৫১ জনের। এদের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম ৩ করোনা আক্রান্তও রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…