নিউজ

ইতালিতে যেন মৃত্যুমিছিল, ২৪ ঘন্টায় মৃত ৭৯৩ জন

করোনা আক্রান্তের জেরে ইতালিতে ক্রমাগত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে আক্রান্তের সংখ্যা শূন্য হলেও ইতালিতে কয়েক মিনিট অন্তর অন্তর মারা যাচ্ছে মানুষ। গত বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছিল ইতালি। শুক্রবার সরকারি বিবৃতি অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জন হলেও মাত্র একদিনেই আক্রান্তের হার ১৩.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জনে।

গত শুক্রবার ৬২৭ জন মানুষের মৃত্যুর কথা জানা গেছিলো তার ঠিক একদিন পরেই শনিবার জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। এক দিনেই মৃত্যু হার বেড়েছে ১৯.০৬ শতাংশ। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালির উত্তরপ্রান্তে অবস্থিত লোমবার্ডি প্রদেশের মানুষেরা। ২৫ হাজার ৫১৫ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫ জনের। কিন্তু এর মাঝেও সুস্থ হয়ে উঠেছেন অনেকে। ইতিমধ্যেই গোটা দেশে শুক্রবার ৫ হাজার ১২৯ জন এবং শনিবার ৬ হাজার ৭২ জন মানুষের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : ২৭ শে মার্চ পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে লকডাউন, নির্দেশিকা নবান্নের

ইতালির ভয়ংকর পরিস্থিতি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত সারা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই লক্ষের বেশি এছাড়া মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026