করোনা আক্রান্তের নিরিখে মাত্র ১৫ দিনে আমূল পরিবর্তন ঘটেছে উত্তরবঙ্গে
এবার করোনা সংক্রমণে উত্তরবঙ্গে উত্তরোত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। সেখানে গত ১৫ দিনে লাফিয়ে বাড়ছে সংখ্যা। যার ফলে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে চিকিৎসক মহল।
আলিপুরদুয়ার ও কোচবিহারে ১৫ দিন আগেও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না একজনও। কিন্তু সম্প্রতি দেওয়া স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে ৩৮ জন ও কোচবিহারে ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৭শে মে উত্তরবঙ্গের আট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এবং মোট ১৫ দিনে আক্রান্ত ছাড়িয়েছে ৭০০। যা চিকিৎসক মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছে।
গত একমাসে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাগুলির চিত্র আমূল পরিবর্তন ঘটেছে। গত ১০ই মে মোট ৩১ জন এই জেলাগুলিতে আক্রান্ত থাকলেও এখন তা বেড়ে হয়েছে ৯৯৫। মৃত্যু হয়েছে ৪ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…