নিউজ

কাশ্মীরে সরব, জিয়াগঞ্জে চুপ! বাংলার বুদ্ধিজীবীদের এ কেমন রূপ, প্রশ্ন বিজেপির!

কাশ্মীরে কিছু হলে বাংলার বুদ্ধিজীবীরা সবর হন বা প্রতিবাদে রাস্তায় নামেন। অথচ জিয়াগঞ্জের ঘটনায় তারা নিশ্চুপ। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুন হওয়া শিক্ষক আরএসএস-এর সক্রিয় কর্মী। কিছুদিন আগে সংঘের কর্মসূচিতেও সামিল হয়েছিলেন। তারপরই খুন করা হলো তাঁকে। রেহাই দেওয়া হয়নি তাঁর অন্তসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্রকেও। এমন একটি নৃশংস ঘটনায় চুপ থাকায় সুবোধ সরকার, অপর্ণা সেনদের নিশানা করল বিজেপি। একই সাথে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে মূখ্যমন্ত্রীর জবাবদিহি দাবি করেছে তারা।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে ওঠেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এমন একটি নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশমন্ত্রী তথা মূখ্যমন্ত্রী উৎসবে মেতে থাকায় কটাক্ষ করেন তিনি। এদিন তিনি বলেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কী অবস্থায় রয়েছে। একজন প্রাথমিক শিক্ষককে সপরিবারে নৃশংসভাবে খুন হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে ব্যস্ত। ওনাকে জবাব দিতেই হবে।’ যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, একটি পারিবারিক খুনের ঘটনা নিয়ে বিজেপি রাজ্যে অশান্তি ছড়াতে চাইছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026