নিউজ

পুলওয়ামায় শহীদ জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পরিবারের হাতে তুলে দিলেন ৫ লক্ষ টাকার চেক

২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি ভারত সাক্ষী ছিল এক নৃশংসতার। পুলওয়ামায় অবন্তিপুরের থেকে জম্মু কাশ্মীর যাওয়ার পথে ৪৯ জন জওয়ান জঙ্গি হামলায় শহিদ হন। যার ফলে ৪৯ টি পরিবার হারিয়েছে তাদের আপনার মানুষকে। সেই ঘটনার একবছর পার হয়েছে। এদিন সস্ত্রীক রাজ্যপাল বাবুল সাঁতরার বাড়িতে যান। বাবুল সাঁতরার মৃত্যুর একবছর কেটে গিয়েছে কিন্তু সেই আপনজন হারানোর ক্ষত এখনোও মেটেনি পরিবারের কারোর।

রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বাবুল সাঁতরার মা। বাবলু সাঁতরার স্ত্রী ও মায়ের হাতে তুলে দেন ৫ লক্ষ টাকার চেক। সেখান থেকে চেঙ্গাইল হাইস্কুলের উদ্দেশে রওনা হন তিনি। বাবুল সাঁতরা সিআরপিএফের ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। ২০০০ সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন তিনি। বাবুল মারা যাবার পর তার বাড়িতে তখন অনেক নেতা মন্ত্রী দেখা করতে গিয়েছিলেন। মঙ্গলবার রাজ্যপাল বাবুলের পরিবারের লোকজনের সাথে দেখা করতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন বাবুল সাঁতরার মা বনমালী দেবী। ছেলে হারানোর ব্যথা এখনো স্পষ্ট।

আরও পড়ুন : ‘সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছাড়ুন’, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়তে চাওয়ার প্রসঙ্গে কটাক্ষ রাহুলের

বাবুলের ছবির সামনেই কান্নায় ভেঙ্গে পড়া মাকে সামলে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, বাবুলের অবদান কখনোও ব্যর্থ হবে না। তা কোনভাবেই টাকার বিনিময়ে মেটানো সম্ভব নয়। ভবিষ্যতেও সাঁতরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। ঘণ্টাখানেক সেখানে থাকার পর চেঙ্গাইনের একটি স্কুলের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে একটি ভেন্ডিং মেশিন উদ্বোধনের পর কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026