ক্রিকেট ম্যাচে চার-ছয় তো খেলারই অঙ্গ। প্রতি ক্রিকেট ম্যাচে চার-ছয় ব্যাটসম্যানেরা মারবে এটা স্বাভাবিকই। কিন্তু একটি ৫০ ওভারের ম্যাচে দুই দলের ব্যাটসম্যানেরা মিলে ৪৮ টা ছয় এবং ৭০ টা চার মারলেন। এই কান্ডটি ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে এই ঘটেছে এই ঘটনা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে চলছিল ম্যাচ। সেই ম্যাচে প্রথম ব্যাট করে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি। প্রথমে ব্যাট করে ২৭ টি ছয় মেরে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি ৫০ ওভারে চার উইকেটে তোলে ৪৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমি ২১ টি ছয় মেরে ৭ উইকেটে ৩৮৬ রান তোলে। দুই দল মিলে ৫০ ওভারে ৮১৮ রান ওঠে। দুই দল মিলে ৪৮ টা ছয় এবং ৭০ টা চার মারে।
আরও পড়ুন : সৌরভের অভিনব ভাবনা, IPL-এর আগে একই দলে খেলবে বিরাট-রোহিত-ধোনি
এই ঘটনা ঘটার পর অনেকেই ম্যাচে গড়াপেটার গন্ধ পাচ্ছেন। যদিও বাংলাদেশের ক্রিকেট উদ্যোক্তা আলি আসাফ বলেন, ‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমনটা প্রায়ই হয়ে থাকে। অনেক বেশি বেশি রানের ম্যাচ হয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এত ছয়-চার মারতে আগে কোনোদিন দেখা যায়নি। যদি কোনো গড়াপেটা হয় তাহলে অবশ্যই তা তদন্ত করা হবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…