উত্তরপ্রদেশ সরকার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে সোনভদ্র এলাকায়। ২০০৫ সাল থেকেই ক্রমাগত সোনভদ্র এলাকায় সোনা খোঁজার কাজ করে যাচ্ছে জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। দীর্ঘদিন গবেষণা এবং অনুসন্ধানের পর ২০১২ সালে ওই এলাকায় সোনার উপস্থিতি প্রমাণ হওয়ার পর জিএসআই টিমের তরফে জানানো হয়েছিল, সোনভদ্রের পাহাড়েই কয়েক হাজার টন সোনার ভাণ্ডার রয়েছে। অবশেষে সেই গুপ্তধনের সন্ধান মিলল।
গোটা দেশের সংরক্ষিত সোনার তুলনায় পাঁচ গুন বেশি সোনার সন্ধান মিলেছে সোনভদ্র জেলায়। গোটা দেশের কাছে এই মুহূর্তে ৬২৬ টনের কাছাকাছি সোনা রয়েছে। আর সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি মাঠ এলাকায় রয়েছে ৩৩৫০ টন সোনা। অর্থাৎ ৩৩৫০০ কিলো সোনা। যার মধ্যে সোনাপাহাড়ি এলাকা থেকে ২৭০০ টন সোনা উদ্ধার করা হয়েছে, এবং হারদি মাঠ এলাকা থেকে ৬৫০ টন সোনা আছে বলে অনুমান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে।
আরও পড়ুন : ‘সংবিধানকে রক্ষা করুন’ মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে বেঙ্গালুরুতে গ্রেপ্তার এক তরুণী
রাজ্যের সোনভদ্র জেলার বেশ কিছু এলাকায় বিগত কয়েক দিন ধরেই খননকার্য চালানো হচ্ছিল বলে জানা গেছে, প্রশাসনিক সূত্রের দাবি, সোনভদ্রের দুটি জায়গায় খননকার্যের পর মাটির তলা উদ্ধার হয় টন টন সোনার তাল। স্বর্ণখনির উপস্থিতি খোঁজ পাওয়ার পর ‘ইউরেনিয়ামের ভাণ্ডারের খোঁজ শুরু হবে ওই এলাকায়। স্বর্ণখনির উপস্থিতির খোঁজ পাওয়ার পর সোনার খনি দু’টি মাইনিংয়ের জন্য লিজে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আগামী কালই সমগ্র এলাকা পরিদর্শন করে খনিজ সম্পদ দফতরকে রিপোর্ট দেবে এই কমিটি। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোনভদ্র জেলার খনি আধিকারিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…