সৌন্দর্যের নিরিখে কাটাপ্পার মেয়ে হার মানবে অনেক বলিউড অভিনেত্রীকে, রইল ছবি

শেষ কয়েক বছর ধরে বলিউডের উপর আধিপত্য বিস্তার করেছে বিভিন্ন দক্ষিনী সিনেমা। আগেকার দিনে টানটান অ্যাকশন সিকোয়েন্স বা সুপার ডুপার ফাইটের কথা বললেই বলিউড সিনেমার কথা মাথায় আসত। কিন্তু বর্তমানে বাজি পাল্টে গেছে। দক্ষিণী সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট এবং মানানসই অ্যাকশন পছন্দ হচ্ছে গোটা দেশবাসীর। এর শুভ সূচনা হয়েছিল কয়েক বছর আগে রিলিজ করা বাহুবলী সিনেমার মাধ্যমে। এই সিনেমার ক্রেজ সর্বজনবিদিত। দক্ষিণের এই যুগান্তকারী সিনেমাতে অভিনয় করেছিলেন সত্যরাজ ওরফে কাটাপ্পা। এই চরিত্র এখনও অব্দি সবার কাছে প্রিয়।

আপনি হয়তো মনে করছেন আজকের এই প্রতিবেদন বাহুবলির কাটাপ্পাকে নিয়ে। না ঠিক তেমনটা নয়। অনেকেই হয়তো জানেন না রিয়েল লাইফে বাহুবলির কাটাপ্পার একটি মেয়ে রয়েছে যিনি অপরূপ সুন্দরী। আসলে এখনকার দিনে তারকাদের অভিনয় দক্ষতার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নেটিজেনদের নখদর্পণে থাকে। তাই মাঝে মাঝেই তারকাদের পরিবার এবং তাদের সদস্যদের নিয়ে আলোচনা হয় ইন্টারনেট মহলে। অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন কাটাপ্পার মেয়ে।

বাহুবলী কাটাপ্পা সত্যরাজের মেয়ের নাম দিব্যা সত্যরাজ। তিনি বাস্তব জীবনে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে অনেক দূরেই থাকেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরও ফ্যান ফলোইং কিছু কম নয়। আসলে তিনি দেখতে খুবই সুন্দর। এমনকি তিনি অনেক তাবড় তাবড় বলিউড অভিনেত্রীকে সৌন্দর্যের নিরিখে ক্লিন বোল্ড করে দিতে পারেন। তিনি একজন সমাজকর্মী হিসেবে কাজ করেন। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে তার সমাজকল্যাণের অনেক উদাহরণ পাওয়া যায়।

দিব্যা সত্যরাজ পেশায় একজন পুষ্টিবিদ। পাশাপাশি তিনি অনেক এনজিও চালায়। বেশিরভাগ সময় দরিদ্র এবং অসহায়দের সাহায্যের জন্য তিনি সর্বদা এগিয়ে যান। এমনকি তার সমাজকল্যানের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকেও প্রশংসা পেয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বেশ সক্রিয় থাকেন তিনি। অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও মাঝে মাঝে তিনি তার ইনস্টাগ্রামে বিভিন্ন ফটোশুটের ছবি পোস্ট করেন যা দেখে আপনিও প্রেমে পড়ে যেতে বাধ্য।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026