সৌন্দর্য্যের দিক থেকে মাধুরী দীক্ষিতও হবেন ফেল, চিনে নিন অক্ষয় কুমারের শ্যালিকাকে

সুপারস্টার অক্ষয় কুমারকে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ট্রেন্ডসেটার হিসাবে বিবেচনা করা হয়। অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না সম্পর্কে সবাই অবগত। তিনি নিজের সময়ে একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। আর এখন তিনি একজন জনপ্রিয় কলামনিস্ট এবং প্রখ্যাত লেখিকা। তবে, আজকে এই নিবন্ধে আমরা কথা বলবো টুইঙ্কেল খান্নার বোনের ব্যাপারে। অক্ষয় কুমারের শ্যালিকা অর্থাৎ টুইঙ্কল খান্নার বোন রিঙ্কি খান্না নিজেও ছিলেন টুইঙ্কেলের মতোই একজন অভিনেত্রী। গোবিন্দার মত তারকাদের সঙ্গে তিনি একসাথে জুটি বেঁধে কাজ করেছিলেন। পাশাপাশি, তার সৌন্দর্যেও সকলেই ছিলেন এক প্রকার মোহিত। কিন্তু, খুব কম সময়ের মধ্যেই বলিউডকে বিদায় জানিয়ে এই পুরো গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু কেন এমন পদক্ষেপ নিয়েছিলেন রিংকি? চলুন সেটা নিয়েই কথা বলা যাক।

অক্ষয় কুমারের শ্যালিকা রিঙ্কি খান্না আসল জীবনে খুবই সুন্দরী। তবে, শ্যালিকা হলেও, অক্ষয় এবং রিংকির সম্পর্ক একেবারে নিজের ভাইবোনের মতোই বলা চলে। দুজনের মধ্যে খুব গভীর সম্পর্ক। অক্ষয় রিংকে ভালো-মন্দ সব সময়েই একে অপরকে সমর্থন করেন।

রিঙ্কি খান্না আদতে বলি অভিনেতা রাজেশ খান্নার দ্বিতীয় কন্যা। রিঙ্কি খান্না বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন, যদিও তার চলচ্চিত্র ক্যারিয়ার খুব একটা বিশেষ ভালো কখনোই ছিল না। এ কারণে কয়েক বছরের মধ্যেই বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পেয়ার মে কাভি কাভি’ ছবির মাধ্যমে রিঙ্কি খান্না তার চলচ্চিত্র জীবন শুরু করেন।

এরপর রিঙ্কি গোবিন্দার সঙ্গে ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’-এ কাজ করার সুযোগ পান তিনি। কিন্তু তা সত্ত্বেও, চলচ্চিত্র জগতে সাফল্য পেতে পারেননি রিংকী। যদিও সৌন্দর্য্যের দিক থেকে বিচার করলে সেই সময়ের সবথেকে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনি ছিলেন প্রথমদিকে। তবে, সুন্দরী হলেও, তার ফিল্মি ক্যারিয়ার কখনোই তেমনভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়নি। ক্যারিয়ারে ৯টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০০৪ সালে, তিনি চামেলী সিনেমায় কাজ করেছিলেন। তবে তার পরেই রিঙ্কি খান্না বলিউডকে বিদায় জানান।

চলচ্চিত্র জগত থেকে দূরত্ব বজায় রেখে অক্ষয় কুমারের শ্যালিকা রিঙ্কি বিদেশে পাড়ি জমান এবং দেশ ছেড়ে চলে যান। ২০০৩ সালে, তিনি সমীর শরণের সাথে বিয়ে করেন এবং তিনি তার স্বামীর সাথে লন্ডনে চলে যান। এখনও তিনি লন্ডনেই বসবাস করছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026