নিউজ

দিল্লীর ঘটনায় সরব কংগ্রেস, রাষ্ট্রপতির দরবারে সোনিয়া গান্ধী ও প্রতিনিধি দল

দিল্লীর ভয়ংকর সংঘর্ষ প্রাণ নিয়েছে ৩৪ জন মানুষের, আহত হয়েছেন দুই শতাধিক।এই ঘটনায় দিল্লী সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শুধু তাই নয় তিনি রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছে কংগ্রেস।

তারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, “কর্তব্য পালন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলুন।দেশের মানুষের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে সেই ব্যবস্থা করুন, আর যেন কারও প্রাণ না-যায়।এছাড়া দিল্লীতে হিংসার ঘটনা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোপুরি ব্যর্থ হয়েছেন তাই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে দ্রুত সরানো হোক।সরকারকে বলুন রাজধর্ম পালন করতে।”

আরও পড়ুন : সরকার ব্যর্থ, দিল্লির হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা রজনী

শুধু সোনিয়া গান্ধীই নয়, কংগ্রেসের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছিল, যেখানে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ। এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “দিল্লীতে গত চারদিন ধরে যা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক।এই ঘটনা গোটা দেশের জন্য লজ্জা। ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে এছাড়া দুশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কেন্দ্রীয় সরকার যে পুরোপুরি ব্যর্থ, এই ঘটনাই তার প্রমাণ দেয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026