Pic Courtesy : India.com
নানান টালবাহানা, কাকুতি-মিনতির, আবেদন -নিবেদনের পরে দিল্লির আদালত নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসির দিন ধার্য করল। আগামী ১ লা ফেব্রুয়ারি সকাল ছ’টায় চার দোষী মুকেশ সিং, পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মার তিহার জেলে ফাঁসির প্রক্রিয়া কার্যকর হবে।
চার দোষীকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে তিহার জেলের দু’নম্বর সেলে। পাহাড়া দেওয়ার জন্য রয়েছে পাঁচ জন কারারক্ষী। সিসিটিভি ক্যামেরাও রয়েছে সেলের ভিতরে। চলছে প্রতিদিন তাদের কাউন্সেলিং ও স্বাস্থ্য পরীক্ষা।
আরও পড়ুন : ‘কেউ আপনাদের ছুঁতে পারবে না’, মুসলিমদের আশ্বাস রাজনাথের
তবে ফাঁসির দিন ক্রমেই এগিয়ে আসলেও বিশেষ হেলদোল নেই অভিযুক্তদের। পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হলেও তারা বিশেষ কথাবার্তা বলছেন না। তবে ফাঁসির দিন যাতে আরও পিছনো যায় সেই আর্জি শোনা গিয়েছে বারবার। চারজনকেই আলাদা আলাদা সেলে রাখা হয়েছে।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি নির্ধারিত মৃত্যুদণ্ডের দিনের ঠিক পাঁচদিন আগে তিহার জেল কর্তৃপক্ষ ফাঁসির জন্য নতুন তারিখের আবেদন করেন। নতুন পরোয়ানা অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি সকাল ছ’টায় চার জনের ফাঁসি হবে তিহার জেলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…