নিউজ

উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে, শেষ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশেষ তথ্য প্রকাশ করলো চিন

শেষ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য হল চিন সরকার। আন্তর্জাতিক স্তরে চাপের মুখে পড়ে রবিবার এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করে চিন। সেখানে দেওয়া তথ্য অনুসারে, চিন সরকার জানিয়েছে যে, গত ২৭ শে ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে উহান প্রদেশে।

এই ভাইরাসের সংক্রমণের মারাত্মক গতি ও মারণ ক্ষমতা প্রথম বোঝা যায় গত ১৯ শে জানুয়ারি। কিন্তু চিনের এই দাবি সত্য নয় বলে জানাল হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চ। হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চের বিজ্ঞানীদের দাবি, ডিসেম্বর নয়, উহানে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল গত আগস্ট মাস থেকেই।

এ বিষয়ে প্রমাণ দিতে গিয়ে উপগ্রহ চিত্রের সাহায্য নিয়েছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চের বিজ্ঞানীরা। তাদের দাবি, গত আগস্ট মাস থেকেই চিনের উহান প্রদেশের হাসপাতালে করোনা সংক্রামিত রোগীর আনাগোনার ইঙ্গিত দিয়েছে উপগ্রহ চিত্র। হাসপাতালের বিভিন্ন অংশের ছবি তুলে ধরেছে কৃত্রিম উপগ্রহ। শুধু উপগ্রহ চিত্র নয়, এই কাজে উহানের হাসপাতালের পার্কিং জোনের ছবিও ব্যবহার করেছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চের বিজ্ঞানীরা। আগস্ট মাসের শেষ দিকে উহানের বাসিন্দারা ইন্টারনেটে ডায়রিয়া ও কাশির বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন বলে দাবি এই বিজ্ঞানীদের। এই সময় হাসপাতালের পার্কিং জোনে হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যায় বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026