বিনোদন

Viral Video: ‘কাঁচা বাদাম’এর অনুকরণে গান বাঁধলেন এবার এক ঝালমুড়ি বিক্রেতা! রইলো ভিডিও

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি আর সাধারণ মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে। টিভিতে খবর,সিনেমা দেখা হোক বা কোনো রিয়েলিটি শো এর নাচ গান কিংবা টিভির আগে সিরিয়াল দেখা। কিংবা ফেসবুক ইন্সটাগ্রাম ট্যুইটার ব্যবহার করা। সবেতেই সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।

সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে অনেকে নিজের গুনাবলী স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে। কেউ ভালো গাইতে পারেন কেউ ভালো নাচতে পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু প্রতিভা আমাদের চোখের সামনে আসে। এই ইন্টারনেট দুনিয়াতে কখন যে কি ভাইরাল হয়ে যাবে তা আগে থেকে জানতে পারেন না কেউই। যেমন রানাঘাটের রেল স্টেশনে বসে গান গাইতেন ‘লতাকণ্ঠী’ রানু মণ্ডল। একটি মাত্র ভাইরাল গানের ভিডিয়োর মাধ্যমে মুম্বইয়ের স্টুডিয়োতে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ‘বচপন কা পেয়ার’, ‘মানিকে মাগে হিতে’র মতো কত গানই না এসেছে!

আবার অনেক সময় ভাইরাল গানের চাপে হারিয়েও গিয়েছে। এই যেমন সম্প্রতি নেটদুনিয়াতে জায়গা নিয়েছিল দুবরাজপুরের ভুবন বাদ‍্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান।এ কজন বাদাম বিক্রেতা কিভাবে নেট দুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন সেই কাহিনী আজ কারোর অজানা নয়। ভাঙাচোরা মোটরসাইকেলে করে ‘বাদাম বাদাম, কাঁচা বাদাম’ গান করে তিনি বাদাম বিক্রি করার পরিপ্রেক্ষিতেই ভাইরাল হন। তার এই নজরকাড়া গান প্রথম কেউ একজন ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তার পরেই তার ছড়িয়ে পড়তে শুরু করে।

এবার ভুবন বাদ্যকরকে নিজের আইডল করে অনেক ব্যবসায়ী নিজের সুবিধার্থে গান বেঁধেছিলেন। এবার এই তালিকাতেই নাম লেখালেন বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলির বাসিন্দা ভগবত নন্দী। এই ব্যক্তি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। সাইকেলে ঘুরে ঘুরে তিনি ঝালমুড়ি বিক্রি করেন তিনি। বিগত ২৫ বছর ধরে এই পেশার সঙ্গেই যুক্ত আছেন ভগবত। ভুবন বাদ‍্যকরের সাফল‍্য দেখে তিনিও উদ‍্যোগী হয়ে বেঁধে ফেলেছেন একটি গান। গানের নাম ‘দিদি দিদি খাবেন মুড়ি’। গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে ইতিমধ‍্যে। তবে ‘কাঁচা বাদাম’এর উচ্চতায় এই ঝালমুড়ি যেতে পারে কিনা সেটা একজমই দেখার। উল্লেখ‍্য, এর আগে কাঁচা বাদামের অনুকরণে ‘ভাজা বাদাম’ গানও নেট দুনিয়াতে ভাইরাল হয়েছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026